স্টাফ রিপোর্টার: সঠিক ঠিকানা না পাওয়ায় বিদেশে পাঠানো প্রায় ৫ হাজার ৬০০টি পোস্টাল ব্যালট দেশে ফিরে এসেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে মালয়েশিয়া থেকে সর্বাধিক ৪ হাজার এবং ইতালি থেকে প্রায় ১ হাজার ৬০০টি ব্যালট ফেরত আসে।
সোমবার (১৯ জানুয়ারি) পোস্টাল ব্যালটের ভোট গণনা কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠানে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ।
অনুষ্ঠানে তিনি বলেন, প্রবাসী ভোটারদের অনেক ক্ষেত্রে সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা না থাকায় সংশ্লিষ্ট দেশগুলোতে পোস্টাল ব্যালট পৌঁছানো সম্ভব হয়নি। ফলে উল্লেখযোগ্য সংখ্যক ব্যালট ফেরত এসেছে।
পোস্টাল ব্যালট ব্যবস্থায় কারচুপির সুযোগ নেই দাবি করে নির্বাচন কমিশনার বলেন, আধুনিক ফেস ডিটেকশন প্রযুক্তি ব্যবহার করা হওয়ায় একজনের ভোট অন্য কেউ দেওয়ার কোনো সম্ভাবনা নেই। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, সেগুলো বিশ্বাস না করার আহ্বান জানান তিনি।
এছাড়া তিনি আরও জানান, পোস্টাল ব্যালটের ক্ষেত্রে ব্যবহৃত ৩৯টি ডাকটিকিট (মার্কা) ভাঁজের মধ্যে পড়ে যাওয়ার কিছু বিষয়ও পর্যবেক্ষণে এসেছে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, ভবিষ্যতে প্রবাসী ভোটারদের ঠিকানা সংক্রান্ত তথ্য আরও নির্ভুলভাবে সংগ্রহের উদ্যোগ নেওয়া হবে, যাতে এ ধরনের সমস্যা কমে আসে।
আন্তর্জাতিক ডেস্ক: ওমানের আল মিলিদ্দা শহরে প্রাইভেট কারের এসির গ্যাস বিস্ফোরণে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একই পরিবারের চার ভাইয়ের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার ১২ মে বিকেলে পার্কিংয়ে গাড়িটি চালু অবস্থায় এই ম ...
স্টাফ রিপোর্টার: লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় আরও দুই বাংলাদেশি নিহত হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার (১২ মে) দূতাবাসের এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয় ...
ডেস্ক রিপোর্ট: লেবাননের বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় দুই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। সোমবার, ১১ মে এই হামলায় তাদের সঙ্গে এক সিরীয় নাগরিকও প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন দক্ষিণ লেবাননে অবস্থানরত সংবা ...
স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির ...
সব মন্তব্য
No Comments