স্টাফ রিপোটার: সভা, সমাবেশ, মতপ্রকাশসহ জনগণের রাজনৈতিক অধিকার হরণের ফ্যাসিবাদী পদক্ষেপের বিরুদ্ধে দেশবাসীকে রুখে দাঁড়ানোর আহবান জানিয়েছে ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার নেতৃবৃন্দ। আওয়ামী ফ্যাসীবাদী সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন অবৈধ নির্বাচনকালীন সভা-সমাবেশ এর উপর আরোপিত নিষেধাজ্ঞার প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে ২২ ডিসেম্বর শুক্রবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ এই আহŸান জানান।
ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা’র সমন্বয়ক, নয়াগণতান্ত্রিক গণমোর্চার সভাপতি জাফর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, গণমুক্তি ইউনিয়নের আহবায়ক নাসির উদ্দিন আহমেদ নাসু, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় নেতা বেলাল চৌধুরী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের কেন্দ্রীয় নেতা মহিন উদ্দিন চৌধুরী লিটন, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের সভাপতি মাসুদ খান, বাংলাদেশের সমাজতান্ত্রিক মজদুর পার্টির কেন্দ্রীয় নেতা শহিদুল আলম প্রমুখ।
ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সভা-সমাবেশ-মিছিলে বাঁধাদান করে আওয়ামী লীগ সরকার নাগরিকদের অধিকারকে ক্রমাগত হরণ করে চলেছে। সরকারের দুঃশাসন ও লুটপাটের কারণে জাতীয় ও জনজীবনে সংকট সর্বগ্রাসী রূপ নিয়েছে। রাজনৈতিক দলের সভা-সমাবেশ ও মিছিল গণতান্ত্রিক অধিকার। কিন্তু শাসক সরকার জনগণের সকল অধিকার হরণ করে দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে।
নেতৃবৃন্দ, আমাগী ৭ জানুয়ারি প্রহসের একতরফা নির্বাচনে জনগণকে ভোট কেন্দ্রে না যাওয়ার আহ্বান জানান। তারা বলেন, এই নির্বাচন হলো অবৈধ ক্ষমতা ধরে রাখান সাজানো নাটক। এই নাটকের বিরুদ্ধে দেশবাসীকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
স্টাফ রিপোর্টার: জুলাই সনদ ও গণভোট নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে এবং সরকারের ইতিবাচক পদক্ষেপের পক্ষে জনমত গঠনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে। বুধবার ২১ মে নগরীর সাতটি ...
স্টাফ রিপোর্টার: বিচার বিভাগীয় সচিবালয় বিলুপ্ত করার সিদ্ধান্তকে ‘বিচার বিভাগের ওপর চপেটাঘাত’ হিসেবে আখ্যা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এর মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতার পথ রুদ্ধ করা ...
স্টাফ রিপোর্টার: পুরনো ধারাবাহিকতা ভেঙে জনগণের জন্য বাজেট প্রণয়নের তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। কর ব্যবস্থাপনা শক্তিশালী করা, অনলাইনে সমন্বিত ও ফেসলেস কর ব্যবস্থা চালুসহ বিভি ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার (সাবেক মন্ত্রী) অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় সিসিইউতে রয়েছেন। জাতীয় পার্টির (একাংশ) দফ ...
সব মন্তব্য
No Comments