স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী বছরের এপ্রিলে জাতীয় নির্বচনের যে সময় ঘোষণা করেছেন তাতে জাতির প্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।
শুক্রবার ( ৬ জুন )সন্ধ্যায় নির্বাচনের সময় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে একথা বলেন তিনি।
তিনি বলেন, প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের সময় ঘোষণা করেছেন। এ ঘোষণায় জাতির প্রত্যাশা পূরণ হয়নি। বাংলাদেশের অধিকাংশ দল ( ৫০টির বেশী দল) পাবলিক পরীক্ষা, আবহাওয়া ও রমজান বিবেচনায় নিয়ে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছিল। সরকার চাইলে সর্বোচ্চ জানুয়ারির মধ্যে নির্বাচন দিতে পারতেন, তবে সেটা করা হয়নি।
সালাউদ্দিন বলেন, ফেব্রুয়ারিতে রামজান শুরু। রামজানের মধ্যে ক্যাম্পেইন করতে হবে, এটা একটা অযৌক্তিক ধারণা।
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শাসনে ঢাকা শহর ১৮ বছর পিছিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। ...
স্টাফ রিপোর্টার: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৬ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হয়ে উন্নয়নের মাধ্যমে চমক দেখাতে চান ডেমরা থানা ছাত্রদলের সাবেক সভাপতি ও তরুণ নেতা মো: আজিজুল হক আজিজ (এমবিএ)। ক্লিন ইমেজ ...
স্টাফ রিপোর্টার: হত্যার অভিযোগে করা ১২টি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে তাঁর কারামুক্তিতে এখন আর ক ...
স্টাফ রিপোর্টার: সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির জেরে ড. মুহাম্মদ ইউনূস এবং তার সহযোগীরা বর্তমানে জনগণের ঘৃণা ও অভিশাপের কারণ হয়ে দাঁড়িয়েছেন। শনিবা ...
সব মন্তব্য
No Comments