স্টাফ রিপোর্টার: রাজধানীর মিটফোর্ডে চাঁদা না পেয়ে ভাঙারি ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদেরকে আইনের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবঃ) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী ।
উপদেষ্টা আজ রাজধানীর পুরান ঢাকার মিল ব্যারাকে ঢাকা জেলা পুলিশ লাইন, রেঞ্জ রিজার্ভ ফোর্স এবং ট্রাফিক এন্ড ড্রাইভিং ট্রেনিং স্কুলের সার্বিক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা জানান।
উপদেষ্টা বলেন, শুধু মিটফোর্ড নয়, সারাদেশে সংঘটিত এ ধরনের ঘটনায় পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে। মিটফোর্ডের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় দায়ী পাঁচজনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। তিনি আরো বলেন, বুধবার ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে দু'জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া, গতকাল বিকালে অস্ত্রসহ দু'জনকে এবং রাতে একজনকে গ্রেফতার করেছে র্যাব। এ ঘটনায় এ পর্যন্ত পাঁচ জন গ্রেফতার হয়েছে। এ বিষয়ে ডিবির টিমও কর্মরত রয়েছে।
উপদেষ্টা আরো বলেন, আমরা জাতি হিসেবে খুব অসহিষ্ণু হয়ে গেছি। এই অসহিষ্ণুতা আমাদের সবাইকে মিলে কমিয়ে আনতে হবে। এটা আমাদের সবার দায়িত্ব। তিনি বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের নীতি-নির্ধারক, অভিভাবক, শিক্ষক, চিকিৎসক সবাইকে এ বিষয়ে সম্মিলিতভাবে কাজ করতে হবে এবং আমাদের সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। উপদেষ্টা বলেন, আমরা সবাইকে অনুরোধ করছি কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়। কোনো ঘটনা ঘটলে সেটা যেনো আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে জানানো হয়। আইন-শৃঙ্খলা বাহিনী তার যথাযথ ব্যবস্থা নেবে।
আইন-শৃঙ্খলা বাহিনী কেন কঠোর হচ্ছে না-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর না হলে পাঁচজনকে কিভাবে গ্রেফতার করা হলো? তিনি বলেন, গতকাল কাঠমান্ডুগামী বিমানের ফ্লাইট ফেরত নিয়ে আসার ঘটনায় যে মহিলা টেলিফোন করেছিল তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া, তাকে যে পরামর্শ দিয়েছে তাকেও আইনের আওতায় আনা হয়েছে। চাঁদপুরের ঘটনায়ও দোষীদের আইনের আওতায় আনা হয়েছে। তিনি বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী মোটেও নির্লিপ্ত নয়।
ব্রিফিংকালে আইজিপি বাহারুল আলম বিপিএম, এসবি প্রধান ও পুলিশের অতিরিক্ত আইজিপি মো. গোলাম রসুল, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক প্রমুখ উপস্থিত ছিলেন।
উপদেষ্টা এর আগে ঢাকা জেলা পুলিশ লাইন আয়োজিত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন এবং উপস্থিত ফোর্সদের বিভিন্ন সমস্যার কথা শোনেন ও তা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।
স্টাফ রিপোর্টার: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৬৯টি ফ্লাইটে ৬৫ হাজার ৫৯২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। একই সময়ে হজ পালন করতে গিয়ে ১৮ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। মঙ্গলবার ১ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে দেশের সব ছাপা সংবাদপত্র টানা পাঁচ দিন বন্ধ থাকবে। নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এই ছুটি ঘোষণা করেছে।সোমবার ১৮ মে নোয়াবের সভাপতি মতিউর ...
স্টাফ রিপোর্টার: দেশের আকাশে সোমবার, ১৮ মে সন্ধ্যায় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ১৯ মে মঙ্গলবার থেকে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে এবং জিলহজ মাসের ১০ তারিখ, আগামী ২৮ মে বৃহস ...
স্টাফ রিপোর্টার: আইন অনুযায়ী নির্দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার কথা থাকলেও বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ঘোষণার হিড়িক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্ ...
সব মন্তব্য
No Comments