আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দিতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া মানেই হামাসকে পুরস্কৃত করার শামিল। বার্তা সংস্থা রয়টার এ তথ্য এক প্রতিবেদনে জানিয়েছেন।
ট্রাম্প বলেন, হামাস এখনো যুদ্ধ থামাতে কোনো পদক্ষেপ নেয়নি, বন্দিদের মুক্তিও দেয়নি। এই অবস্থায় ফিরিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া তাদের জন্য অযাচিত পুরস্কার।
তিনি আরও জোর দিয়ে বলেন, গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে এবং সব বন্দি জীবিত বা মৃত মুক্তি দিতে হবে।
সম্পতি যুক্তরাষ্ট্র, কানাডা ও অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশ ফিরিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এসব দেশ মনে করেছে, এই পদক্ষেপ দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকে জোরদার করবে। তবে ট্রাম্পের মতে, এই স্বীকৃতি কেবল হামাসকে আরও উসকানি দেবে।
ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই স্বীকৃতি স্বাগত জানালেও যুক্তরাষ্ট্রের এই অবস্থান তাদের জর্য বড় কূটনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বহুল আলোচিত দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল ...
আন্তর্জাতিক ডেস্ক: দুই পরাশক্তির মধ্যে চলমান উত্তেজনা কমাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এএফপি জানিয়েছে, ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরব ইরানের ভূখণ্ডে গোপন সামরিক হামলা চালিয়েছে বলে দাবি করেছেন বিষয়টি সম্পর্কে অবগত দুই পশ্চিমা ও দুই ইরানি কর্মকর্তা। বুধবার আন্তর্জাতিক সংবা ...
আন্তর্জাতিক ডেস্ক: প্রবল ঝড় ও ভারী বৃষ্টির মধ্যে দেওয়াল ধসে পড়ে মার্গুদেবী মন্দিরে প্রাণ হারালেন ৬ জন ভক্ত। আহত হয়েছেন আরও ১৪ জন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার, ১২ মে সন্ধ্যায়, সাঙ্গলি জেলার মোদেওয়াড়ি গ্রামে। ...
সব মন্তব্য
No Comments