আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বাসিলানের উপকূলে একটি যাত্রীবাহী ফেরি ডুবে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি কমপক্ষে ৪৩ জন এখনও নিখোঁজ রয়েছেন। স্থানীয় সময় সোমবার (২৬ জানুয়ারি) ভোরে এ দুর্ঘটনা ঘটে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স ও এপি (Associated Press)-এর প্রতিবেদনে জানানো হয়েছে, দুর্ঘটনাকবলিত ফেরিটিতে ৩৩২ জন যাত্রী এবং ২৭ জন ক্রু সদস্য ছিলেন। ফেরিটি জাম্বোয়াঙ্গা সিটি থেকে জোলো দ্বীপের দিকে যাচ্ছিল।
ফিলিপাইন কোস্টগার্ড জানিয়েছে, দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। এখন পর্যন্ত ১৩৮ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোস্টগার্ডের এক কর্মকর্তা জানান, নৌবাহিনী, কোস্টগার্ড ও স্থানীয় জেলেদের নৌকা ব্যবহার করে নিখোঁজদের সন্ধানে তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলেও সমুদ্রের স্রোত উদ্ধারকাজে কিছুটা বাধা সৃষ্টি করছে।
দুর্ঘটনার কারণ সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানানো হয়নি। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, ফেরিটি ডুবে যাওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং যাত্রী তালিকা যাচাই করা হচ্ছে।
উল্লেখ্য, দ্বীপরাষ্ট্র ফিলিপাইনে এক দ্বীপ থেকে আরেক দ্বীপে যাতায়াতের প্রধান মাধ্যম হচ্ছে ফেরি। অতীতে দেশটিতে একাধিক নৌ-দুর্ঘটনার ঘটনা ঘটেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বহুল আলোচিত দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল ...
আন্তর্জাতিক ডেস্ক: দুই পরাশক্তির মধ্যে চলমান উত্তেজনা কমাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এএফপি জানিয়েছে, ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরব ইরানের ভূখণ্ডে গোপন সামরিক হামলা চালিয়েছে বলে দাবি করেছেন বিষয়টি সম্পর্কে অবগত দুই পশ্চিমা ও দুই ইরানি কর্মকর্তা। বুধবার আন্তর্জাতিক সংবা ...
আন্তর্জাতিক ডেস্ক: প্রবল ঝড় ও ভারী বৃষ্টির মধ্যে দেওয়াল ধসে পড়ে মার্গুদেবী মন্দিরে প্রাণ হারালেন ৬ জন ভক্ত। আহত হয়েছেন আরও ১৪ জন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার, ১২ মে সন্ধ্যায়, সাঙ্গলি জেলার মোদেওয়াড়ি গ্রামে। ...
সব মন্তব্য
No Comments