খুলনা অফিস : দেশব্যাপী গণতন্ত্র অভিযাত্রার ৬ষ্ঠ দিনে আজ ২৬ জানুয়ারি ২০২৫ বিকেলে খুলনার ফুলতলা উপজেলায় ফুলতলা বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগে ও ফুলতলা বাসস্ট্যান্ড এ অনুষ্ঠিত সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পাটির্ (সিপিবি)'র সাধারণ সম্পাদক ও বাম জোটের অন্যতম নেতা রুহিন হোসেন প্রিন্স বলেছেন, "স্বৈরাচার বিরোধী আন্দোলনকারীদের মধ্যে অপ্রয়োজনীয় বিতর্ক অনাকাঙ্ক্ষিত। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। সরকারকেই তার নিরপেক্ষতা প্রমান করে, জনস্বার্থকে প্রাধান্য দিয়ে কাজ পরিচালনা করতে হবে। ক্ষমতাকে ব্যবহার করে দল গোছানো, প্রশাসনকে ব্যবহার করা, ক্ষমতার দাপট দেখানো চলবে না।
জাতীয় সংসদের নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করে টাকার খেলা-পেশি শক্তি- সাম্প্রদায়িক প্রচারনা-ভয় ও প্রশাসনিক কারসাজি মুক্ত নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করতে হবে। সব মানুষের মৌলিক অধিকার পূরন, মানুষের মর্যাদা, সর্বত্র স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং ভয় মুক্ত পরিবেশ ছাড়া মানুষের আকাঙ্ক্ষা পূরণ করা যাবে না। সিপিবি ও বামপন্থীরা এই দায়িত্ব পালনের জন্য সংগ্রাম করছে। এই সংগ্রামে মানুষের সক্রিয় সমর্থন চায়।"
তিনি বিগত দিনের লুটপাট ও পরিবেশ ধ্বংসকারী প্রকল্পের সমালোচনা করে বলেন, "অর্থনীতির দূর্বৃত্তায়ন পরিবর্তন না করতে পারলে মানুষের মুক্তি আসবে না। এজন্যে রাষ্ট্র ক্ষমতায় প্রয়োজন নীতিনিষ্ঠ রাজনৈতিক শক্তির। এদেশে বাম প্রগতিশীল শক্তি এ দায়িত্ব পালন করতে পারে। এজন্য সিপিবির পতাকা তলে সচেতন দেশবাসীকে সমবেত হতে হবে। "গণসংযোগ ও পথসভায় সিপিবির খুলনা জেলার সাধারণ সম্পাদক এস এ রশিদ, অ্যাড. চিত্ত গোলদার, মিজানুর রহমান বাবু, অ্যাড. নিত্যানন্দ ঢালী, গাজী আফজাল হোসেন, খন্দকার মনিরুজ্জামান, দিদারুল ইসলাম
সহ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
রুহিন হোসেন প্রিন্স গ্রামের মানুষের দুরবস্থার সমালোচনা করে বলেন, এই গ্রামের মানুষই আমাদের দেশের অর্থনৈতিক সচল করে রাখার অন্যতম দায়িত্ব পালন করছে। অথচ তাদের জীবন জীবিকার কোন উন্নয়ন ঘটেনি। তিনি সব মানুষের কাজ শিক্ষা স্বাস্থ্য ও অবসর জীবনের সময় পেনশন নিশ্চিত করার দাবী জানান। তিনি প্রচারকৃত টাকা ফেরত আনা, খেলাফি ঋণ উদ্ধার, এসবের সাথে জড়িতদের শাস্তি এবং সারাদেশে রেশন ব্যবস্থা ও ন্যায্য মূল্যের দোকান চালু দাবিতে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
গণতন্ত্র অভিযাত্রার সপ্তম দিন, আগামীকাল ২৭ জানুয়ারি খুলনার খালিশপুর শিল্পাঞ্চলে গনসংযোগ, মতবিনিময়, পথসভায় রুহিন হোসেন প্রিন্স অংশ নেবেন।
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১৭ মে ২০২৬ রবিবার এক বিবৃতিতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবার আশংকা প্রকাশ করেছে। জাসদের বিবৃতিতে ...
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব হয়েছেন সাদিয়া ফারজানা দিনা। সর্দার আমিরুল ইসলাম সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সদস্য সচিব পদ থেকে ব ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: ঝালকাঠি জেলা শহরসহ নলছিটি ও কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমুর মুক্তির দাবি ...
ডেস্ক রিপোর্ট: মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ৮ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার ১৮ মে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অন ...
সব মন্তব্য
No Comments