ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক কমরেড মাসুদ রানা জ্বালানি তেলের মূল্য ৫ টাকা কমানোর সিদ্ধান্তের নিন্দা জানিয়ে বলেন, ‘সরকার ভোক্তা পর্যায়ে ডিজেল, কেরোসিন, পেট্রোল, অকটেনের মূল্য ৪২ থেকে ৫১ শতাংশ বৃদ্ধি করে জনগণের তীব্র বিক্ষোভের মুখে পড়ে মাত্র ৫ টাকা সমন্বয় করার ঘোষণা দিয়েছেন। সরকারের এই ধরণের তামাশা, প্রতারণা জনগণের উপর মূল্যবৃদ্ধির বোঝার চাইতেও নির্মম আঘাত। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ফলে ইতিমধ্যে বাসভাড়াসহ সমস্ত কিছুর দাম বেড়েছে। ৫ টাকা কমার ফলে বাসভাড়া, দ্রব্যমূল্যসহ সকল প্রকার বর্ধিত মূল্য কতখানি কমবে সে সম্পর্কিত সরকারের কোন ঘোষণা নেই। এতে গুটি কয়েক ব্যবসায়ী ছাড়া সাধারণ মানুষের কোন লাভ হবে না। সরকার আজ জনগণের আন্দোলনের চাপে নিজেকে রক্ষা করতে ৫ টাকা দাম কমানোর তামাশার নাটক হাজির করেছে। জনগণ এই সিদ্ধান্ত মানে না। অবিলম্বে জ্বালানি তেলের মূল্যসহ বর্ধিত সকল মূল্য প্রত্যাহার করতে হবে‘।
তিনি মূল্যবৃদ্ধির বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১৭ মে ২০২৬ রবিবার এক বিবৃতিতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবার আশংকা প্রকাশ করেছে। জাসদের বিবৃতিতে ...
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব হয়েছেন সাদিয়া ফারজানা দিনা। সর্দার আমিরুল ইসলাম সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সদস্য সচিব পদ থেকে ব ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: ঝালকাঠি জেলা শহরসহ নলছিটি ও কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমুর মুক্তির দাবি ...
ডেস্ক রিপোর্ট: মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ৮ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার ১৮ মে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অন ...
সব মন্তব্য
No Comments