স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষে সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং বৈষম্যবিরোধী গণআন্দোলনে শহীদ ছাত্রজনতার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাদ আসর মোহাম্মদপুর বছিলায় এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বৈষম্যবিরোধী গণ আন্দোলনকে কেন্দ্র করে সকল ছাত্রজনতার রুহের মাগফেরাত কামনা করে তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন এবং যারা নিহত হয়েছেন তাদেরকে শহীদী মর্যাদা দান করতে মহান আল্লাহ রাব্বুল আল আমিনের কাছে দোয়া করা হয়।
অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহবায়কও ওয়ার্ড কমিশনার আতিকুল ইসলাম মতিনের রুহের মাগফেরাত কামনা করা হয়।
বিএনপি নেতা মোঃ আব্দুল হাকিমের সভাপতিত্বে দোয়া ও মিলাদ মাহফিলে
মোহাম্মদপুর থানা বিএনপির আহবায়ক শুক্কুর মাহমুদ,ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সাধারণ সম্পাদক এ্যাড. রুনা লায়লা, মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড. সারোয়ার হোসেন সাকিফ,মোহাম্মদপুর থানা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক জনতার কাউন্সিলর এম এস আহমাদ আলী,
মোহাম্মদপুর থানা বিএনপির সাবেক সহ সভাপতি শাহজাহান চৌধুরী,মোহাম্মদপুর থানা বিএনপির সদস্য রাকিবুল ইসলাম রাকিব,৩৩ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি ওসমান গণি সেন্টু, সহসভাপতি কফিল উদ্দিন কফিল, ছাত্র বিষয়ক সম্পাদক মিনহাজুল ইসলাম, সমাজকল্যান সম্পাদক রজ্জব আলী সুমন, ৩৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারন সম্পাদক শাওন আহম্মেদ স্বপনসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার চিকিৎসকদের ওপর হামলার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানিয়েছেন। একই সঙ্গে রোগীদের সুরক্ষার জন্যও ...
ডেস্ক রিপোর্ট: ১৮ মে সোমবার মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও মাননীয় সংসদ সদস্য মির্জা আব্বাসকে দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাব ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১৭ মে ২০২৬ রবিবার এক বিবৃতিতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবার আশংকা প্রকাশ করেছে। জাসদের বিবৃতিতে ...
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব হয়েছেন সাদিয়া ফারজানা দিনা। সর্দার আমিরুল ইসলাম সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সদস্য সচিব পদ থেকে ব ...
সব মন্তব্য
No Comments