মেহেন্দিগঞ্জ প্রতিনিধ: মেহেন্দিগঞ্জের প্রয়াত শিক্ষাবিদ ও সমাজ সেবক আবুল কাশেম সিকদার স্যারের স্টিমারঘাটে ডাক বাংলো সংলগ্ন জমি ও ঘর দখল করে নিয়েছে চুনারচরের কাদের জমাদ্দার ও তার দলবল।সরেজমিনে গিয়ে দেখা গেছে কাশেম স্যারের রেকর্ডীয় নয় শতাংশ জমিতে টিনের বেড়া দিয়ে দখল করে সেখানে থাকা ঘর ও লেট্রিন স্থাপনা ভেঙ্গে ফেলেছে! খবর নিয়ে জানা গেছে কাশেম স্যারে পুত্র-কন্যা কেউ এলাকায় বসবাস করেন না! স্যারের একমাত্র ছেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গ্রামে খুব কম আসেন এই সুযোগে স্থানীয় দুর্ধর্ষ প্রকৃতির কাদের জমাদ্দার ও তার ছেলে দলবল নিয়ে জমিটি দীর্ঘদিন থেকেই দখলের পাঁয়তারা করে আসছে! এবিষয়ে স্যারের পরিবারের পক্ষ থেকে একটি জিডিও করা হয়! স্যারের পরিবারের কেউ না থাকার সুযোগে রাতের আঁধারে এই দখল ও স্থাপনা ভাংচুরের কাজটি করেছে বলে অভিযোগ পাওয়া যাবে! স্যারের পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিক থানায় অভিযোগ করায় স্থানীয় পুলিশ প্রশাসন ব্যবস্থা নিবে বলে আশ্বাস দিয়েছে! এবিষয়ে কাশেম স্যারের পুত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সিকদার জুলকারনাইনের সঙ্গে কথা বললে তিনি জানান যে "এলাকায় আমাদের পরিবারেরব কেউ না থাকার সুযোগে কাদের জমাদ্দার তার ছেলেরা লোকজনসহ পুরাতন ডাকবাংলোর নিকটে আমাদের জমি দখল করে সেখানে থাকা আমাদের ঘর ও অন্যান্য স্থাপনা ভেঙ্গে ফেলেছে বলে আমার এক চাচাতো ভাই আমাকে ফোনে জানিয়েছে! থানায় অভিযোগ দেয়া হয়েছে, বিশ্বাস করি তারা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আমাদের সুরক্ষা প্রদান করবেন। দুস্কৃতিকারীদের গ্রেফতার ও বিচারের দাবি করছি!"।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বিশারকান্দি ইউনিয়নের কদমবাড়ী গ্রামে দু'হাতে বিয়ের মেহেদীর রঙ না মুছতেই মুনিয়া আক্তার (২২) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি ওই ইউনিয়নে ...
ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন কার্যক্রম স্থবির থাকার পর মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করার স্বার্থে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
সব মন্তব্য
No Comments