ডেস্ক রিপোর্ট: জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের পবিত্র শবে বরাত উপলক্ষে দেয়া বাণীতে বলেছেন, শবে বরাত হচ্ছে মহান আল্লাহর পক্ষ থেকে অসীম নেয়ামতের রাত। পরম সৌভাগ্য রজনী শবে বরাত উপলক্ষে তিনি দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এই মহিমান্বিত রাত উপলক্ষে বিশ^মুসলিম এর প্রতি মোবারকবাদ জানিয়ে, মর্যাদাবান এই রাতের ফজিলতে বিশ^ মুসলিম উম্মার সংহতি, শান্তি, সমৃদ্ধি, সাফল্য ও কল্যাণ কামনা করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান।
পবিত্র শবে বরাত উপলক্ষে দেয়া বাণীতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, হাজার রাতের চেয়ে উত্তম এই রাতে রয়েছে মহান করুনাময় আল্লাহ তায়ালার অনুগ্রহ ও কৃপা লাভের অনুপম সুযোগ। দেশ ও দেশের মানুষের কল্যাণ কামনায় মহাসম্মনিত শবে বরাতে মহান শ্রষ্টার অনুকম্পা প্রার্থণা করেছেন।
জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের মহিমান্বিত এই রাতের ফজিলতে মহান আল্লাহর কাছে দেশবাসীর সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করেছেন। একইসাথে দেশের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করতে মহান রবের প্রতি ফরিয়াদ জানিয়েছেন। মহান আল্লাহ যেনো মহিমান্বিত পবিত্র শবে বরাতের পূর্ণ ফজিলতে দেশের মানুষের সকল অধিকার নিশ্চিত করেন, এমন প্রার্থনাও করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১৭ মে ২০২৬ রবিবার এক বিবৃতিতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবার আশংকা প্রকাশ করেছে। জাসদের বিবৃতিতে ...
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব হয়েছেন সাদিয়া ফারজানা দিনা। সর্দার আমিরুল ইসলাম সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সদস্য সচিব পদ থেকে ব ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: ঝালকাঠি জেলা শহরসহ নলছিটি ও কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমুর মুক্তির দাবি ...
ডেস্ক রিপোর্ট: মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ৮ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার ১৮ মে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অন ...
সব মন্তব্য
No Comments