ডেস্ক রিপোর্ট: ফুটবলের ইতিহাসে লিয়োনেল মেসিই সেরা। তাঁর চেয়ে বড় আর কেউ নেই! এমন মন্তব্য ফুটবল সম্রাট পেলের দেশের এক ফুটবলারের। তিনি নেমার দা সিলভা স্যান্টোস জুনিয়র। কোপা আমেরিকা ফাইনালে আর্জেন্টিনার কাছে হারলেও বার্সেলোনায় মেসির প্রাক্তন এই সতীর্থ গণমাধ্যমে নিজের আবেগ উজাড় করে দিলেন।
প্যারিস সাঁ জারমাঁ তারকা নেমার ইন্সটাগ্রামে লিখেছেন, ‘‘কোপা ফাইনালে হারটা আমার কাছে চূড়ান্ত হৃদয়বিদারক।…এ জীবনে কখনও পরাজয় মেনে নিতে শিখিনি। তবু হারের পরেও আমার নিজের চোখে খেলতে দেখা বিশ্বের সব চেয়ে বড় আর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ফুটবলারকে আলিঙ্গন করতে যাই।’’
নেমার যোগ করেন , ‘‘মেসি আমার বন্ধু। ভাইও। প্রচণ্ড মন খারাপ নিয়েই ওকে বলি,‘তুমি আমার হারিয়ে দিলে। আজ হেরে কিছুই ভাল লাগছে না।’ আমি জানি মেসির মতো মানুষ হয় না। ওর প্রতি আমার অসীম শ্রদ্ধা। সেটা শুধু ফুটবলে ওর অবদানের জন্য নয়। আমার জন্য ও যা করেছে সেটাও তার একটা কারণ। ওকে আরও বললাম যে, আমি নিজে হারতে ঘৃণা করি। তবু এই ট্রফি জয় উপভোগ করো। ফুটবলই চেয়েছিল তোমাকে চ্যাম্পিয়ন দেখতে। অনেক অভিনন্দন ভাই।’’ কোপা জয়টা আর্জেন্টিনার ২৮ বছরে প্রথম বড় খেতাব। আর মেসি নিজে চার দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে দেশের জার্সিতে প্রথম ট্রফি জিতলেন। প্রত্যাশিত ভাবেই আর্জেন্টিনীয় কিংবদন্তি প্রতিযোগিতার সেরা ফুটবলারও নির্বাচিত হয়েছেন। সেটা এ বারের কোপায় চারটি নিজে গোল করায় এবং পাঁচটি গোল করানোয়। এমনিতে মেসিরা রিয়ো দে জেনেইরো থেকে দেশের মাটিতে পা রেখেছেন। আপাতত ফুটবলপ্রেমীদের মধ্যে সব চেয়ে বড় আগ্রহের জায়গা, মেসি তাঁর প্রিয় ক্লাব বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি করেন কি না। বার্সা প্রেসিডেন্ট খুয়ান লাপোর্তা অবশ্য মেসিকে ক্যাম্প ন্যুতে রেখে দেওয়ার ব্যাপারে এখনও একই রকম আত্মবিশ্বাসী। দাবি করেছেন চুক্তিপত্র তৈরি করার কাজও নাকি শেষের মুখে।
মেসি এই মুহূর্তে একজন মুক্ত ফুটবলার। তাঁর সঙ্গে বার্সেলোনার চুক্তি শেষ হয়েছে ৩০ জুন। প্রসঙ্গত গত মরসুমেই তিনি ক্লাব ছাড়তে চেয়েছিলেন। কিন্তু চুক্তি সংক্রান্ত জটিলতা এড়াতে পুরনো ক্লাবেই থাকার সিদ্ধান্ত নেন।-আনন্দবাজার
ডেস্ক রিপোর্ট: দারিদ্র্যের সঙ্গে প্রতিদিন লড়াই করেও স্বপ্ন দেখা থামায়নি কিশোরী আলেয়া খাতুন। নাটোরের লালপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম জোতদৈবকির কৃষক পরিবারের এই মেয়ে এখন জেলার নারী ফুটবলের নতুন বিস্ময়। ‘ ...
স্টাফ রিপোর্টার: নাহিদ রানার আগুনঝরা বোলিংয়ে ঘরের মাঠে প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্টে হারিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে সফরকারীদের ১০৪ রান ...
ডেস্ক রিপোর্ট: ব্রাজিল জাতীয় ফুটবল দলের ২০২৬ ফিফা বিশ্বকাপের ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াডে ফিরেছেন তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। ব্রাজিলের খ্যাতনামা সংবাদমাধ্যম গ্লোবো স্পোর্টস ও সাংবাদিক ডিয়োগো দান্তা ...
ডেস্ক রিপোর্ট: আসন্ন ফুটবল বিশ্বকাপের প্রাথমিক দল জমা দেওয়ার সময়সীমা শেষ হওয়ার আগেই ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। এ তালিকা থেকে পরে ২৬ জনের চূড়ান্ত দল বেছ ...
সব মন্তব্য
No Comments