ডেস্ক রিপোর্ট: বাম গণতান্ত্রিক জোট ঢাকা মহানগর কমিটির উদ্যোগে ডেমরার সারুলিয়া বাজারে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেছেন, দেশের জনগণের ভোটাধিকার হরণ করার দায়েবর্তমান শাসকদের বিচারের মুখোমুখি করা হবে। তারা বলেন, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠান ব্যতিরেকে অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ জাতীয় নির্বাচন সম্ভব নয়। তাই গণআন্দোলনের মধ্য দিয়ে চলমান স্বৈরশাসনের অবসান ঘটাতে হবে। সমাবেশ থেকে সংসদ ভেঙে দেয়া ও সরকারের পদত্যাগ দাবি করা হয়। একই সঙ্গে দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি রোধ ও দুর্নীতি-লুটপাট-অর্থপাচার-বাজার সিন্ডিকেটের হোতাদের গ্রেফতার ও বিচারের দাবি জানানো হয়।
বাম গণতান্ত্রিক জোট ঢাকা মহানগর কমিটির উদ্যোগে আজ ১৯ জুলাই বুধবার, বিকেল ৫টায় নগরীর ডেমরা থানা এলাকার সারুলিয়া বাজারে সমাবেশ অনুষ্ঠিত হয়। সিপিবি ডেমরা থানা শাখার সম্পাদক, পাটকল শ্রমিকনেতা মো. গোফরানের সভাপতিত্বে ও সিপিবি ঢাকা দক্ষিণ কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য সাইফুল ইসলাম সমীরের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর কেন্দ্রীয় কমিটির সদস্য জুলফিকার আলী, বাসদ (মার্কসবাদী)র কেন্দ্রীয় কমিটির সদস্য সীমা দত্ত, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য শহিদুল ইসলাম সবুজ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)র কেন্দ্রীয় কমিটির সংগঠক জাহিদ হোসেন খান, সিপিবি ঢাকা দক্ষিণ কমিটির নেতা মঞ্জুর মঈন, সিপিবি ডেমরা শাখার নেতা হোসেন বেগ, বাসদ ডেমরা থানা কমিটির সমন্বয়ক জাকির হোসেন প্রমুখ।
স্টাফ রিপোর্টার: জুলাই সনদ ও গণভোট নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে এবং সরকারের ইতিবাচক পদক্ষেপের পক্ষে জনমত গঠনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে। বুধবার ২১ মে নগরীর সাতটি ...
স্টাফ রিপোর্টার: বিচার বিভাগীয় সচিবালয় বিলুপ্ত করার সিদ্ধান্তকে ‘বিচার বিভাগের ওপর চপেটাঘাত’ হিসেবে আখ্যা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এর মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতার পথ রুদ্ধ করা ...
স্টাফ রিপোর্টার: পুরনো ধারাবাহিকতা ভেঙে জনগণের জন্য বাজেট প্রণয়নের তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। কর ব্যবস্থাপনা শক্তিশালী করা, অনলাইনে সমন্বিত ও ফেসলেস কর ব্যবস্থা চালুসহ বিভি ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার (সাবেক মন্ত্রী) অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় সিসিইউতে রয়েছেন। জাতীয় পার্টির (একাংশ) দফ ...
সব মন্তব্য
No Comments