আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের ঘনিষ্ঠ নির্বিচনী প্রচারক ইনফ্লুয়েন্সার চার্লি কার্ক (৩১) গুলিতে নিহত হয়েছেন। বুধবার (১০ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুরে যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের Utah Vally University (UVU) ক্যাম্পাসের এক জনসভায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় তিন হাজার দর্শকের সামনে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ গুলির শব্দে মঞ্চে লুটিয়ে পড়েন কার্ক। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, দূর থেকে স্নাইপার হামলায় নিহত হয়েছেন তিনি।
ঘটনার পরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পসে। প্রাথমিকভাবে একজনকে আটক করার খবর পাওয়া গেলেও পুলিশ জানায়, এখনও কাউকে আটক করা হয়নি। এগটনায় স্থানীয় পুলিশ ও নিরাপত্তা সংস্থা যৌথভাবে তদন্ত করছে।
ঘটনার পর প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প শোকবার্তায় 'আমেরিকার মহান ও কিংবদন্তি; বলে অভিহিত করেছেন এবং আগামী রবিবার পর্যন্ত জাতীয় পতাকা অর্ধনমিত রাখার ঘোষণা দিয়েছেন।
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বহুল আলোচিত দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল ...
আন্তর্জাতিক ডেস্ক: দুই পরাশক্তির মধ্যে চলমান উত্তেজনা কমাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এএফপি জানিয়েছে, ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরব ইরানের ভূখণ্ডে গোপন সামরিক হামলা চালিয়েছে বলে দাবি করেছেন বিষয়টি সম্পর্কে অবগত দুই পশ্চিমা ও দুই ইরানি কর্মকর্তা। বুধবার আন্তর্জাতিক সংবা ...
আন্তর্জাতিক ডেস্ক: প্রবল ঝড় ও ভারী বৃষ্টির মধ্যে দেওয়াল ধসে পড়ে মার্গুদেবী মন্দিরে প্রাণ হারালেন ৬ জন ভক্ত। আহত হয়েছেন আরও ১৪ জন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার, ১২ মে সন্ধ্যায়, সাঙ্গলি জেলার মোদেওয়াড়ি গ্রামে। ...
সব মন্তব্য
No Comments