স্টাফ রিপোটার: ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হককে পল্টন থানার নাশকতার দুই মামলায় দুই দিন করে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তহমিনা হক তাঁর রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে দুই দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।
সকালে আমিনুল হককে আদালতে হাজির করে পৃথক দুই মামলায় ১০ ও ৭ দিন করে মোট ১৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তারা। অন্যদিকে আসামির রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন তার আইনজীবী মো. কামরুজ্জামান সুমন।
এর আগে সোমবার এই দুই মামলাসহ পল্টন থানার পাঁচটি নাশকতার মামলায় আমিনুল হককে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী। পরে দুই মামলায় রিমান্ডের আবেদন করা হয়।
মঙ্গলবার রমনা থানায় নাশকতার আরও চার মামলায় আমিনুলকে গ্রেপ্তার দেখানো হয়। সব মিলিয়ে ২৮ অক্টোবরের সংঘর্ষের নয়টি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হলো।
গত বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর ১ নভেম্বর মধ্যরাতে রাজধানীর গুলশানে একটি বাসা থেকে আমিনুল হককে আটক করা হয়। এরপর তাঁকে পল্টন থানার নাশকতার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ওই মামলায় তাঁকে আট দিনের রিমান্ডে পাঠানো হয়েছিল।
এরপর ২১ নভেম্বর আমিনুলকে হাতিরঝিল থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে ২৪ নভেম্বর তাঁকে কারাগারে পাঠানো হয়।
স্টাফ রিপোর্টার: বিচার বিভাগীয় সচিবালয় বিলুপ্ত করার সিদ্ধান্তকে ‘বিচার বিভাগের ওপর চপেটাঘাত’ হিসেবে আখ্যা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এর মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতার পথ রুদ্ধ করা ...
স্টাফ রিপোর্টার: পুরনো ধারাবাহিকতা ভেঙে জনগণের জন্য বাজেট প্রণয়নের তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। কর ব্যবস্থাপনা শক্তিশালী করা, অনলাইনে সমন্বিত ও ফেসলেস কর ব্যবস্থা চালুসহ বিভি ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার (সাবেক মন্ত্রী) অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় সিসিইউতে রয়েছেন। জাতীয় পার্টির (একাংশ) দফ ...
স্টাফ রিপোর্টার: চাঁদাবাজি, দখলবাণিজ্য ও রাজনৈতিক প্রভাবমুক্ত ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। আজ রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন ...
সব মন্তব্য
No Comments