মাহমুদুর রহমান(তুরান) ফরিদপুর জেলা : ফরিদপুরে নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগদান করেছেন মেধাহাম্মদ মোর্শেদ আলম। আজ তিনি যোগদান করে দায়িত্ব বুঝে নেন।
এর আগে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম যোগদানের উদ্দেশ্যে ফরিদপুরে এলে তাকে পুলিশ অফিসার্স মেস, ফরিদপুরে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। পরবর্তীতে অপরাহ্ণে পুলিশ সুপারের কার্যালয়ে তিনি বিদায়ী পুলিশ সুপার মো. শাহজাহান তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মাদ ইমদাদ হুসাইন (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শেখ মো. আব্দুল্লাহ বিন কালাম, (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিল সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ।
মোহাম্মদ মোর্শেদ আলম ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক (সম্মান) ও এমআইএস বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
পরে ২৫ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিসিএস (পুলিশ) ক্যাডারে যোগদান করেন। তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সারে থেকে অর্থনীতি বিষয়ে এমএসসি ডিগ্রি অর্জন করেছেন।
ফরিদপুরে যোগদানের পূর্বে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে কর্মরত ছিলেন।
রাজশাহী অফিস: শ্রমিক সংগঠনের ফেডারেশন কর্তৃক প্রদত্ত কমিটি বাতিল করে নির্বাচনের দাবিতে রাজশাহীর সঙ্গে সারা দেশের সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকরা। সোমবার ১৮ মে সকাল থেকে হঠাৎ করেই দূরপাল ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বিশারকান্দি ইউনিয়নের কদমবাড়ী গ্রামে দু'হাতে বিয়ের মেহেদীর রঙ না মুছতেই মুনিয়া আক্তার (২২) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি ওই ইউনিয়নে ...
ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন কার্যক্রম স্থবির থাকার পর মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করার স্বার্থে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
সব মন্তব্য
No Comments