আন্তর্জাতিক ডেস্কঃ ইরাকের রাজধানী বাগদাদে একটি মার্কেটে বোমা হামলায় ৩৫ জন নিহত হয়েছে । এঘটনা সোমবার রাজধানীর উত্তরাঞ্চলে সদর শহর এলাকায় ঘটেছে। মার্কেটে তখন মানুষজন ঈদুল আজহার কেনাকাটা করছিলেন। জনপ্রিয় সংবাদমাধ্যম বিবিসি এ সংবাদ জানিয়েছে।
গত ছয় মাসের মধ্যে বাগদাদে এটিই সবচেয়ে ভয়াবহ বোমা হামলা। এই ঘটনায় কারা জড়িত তা জানা যায়নি। তবে সন্দেহভাজন হামলাকারীদের মধ্যে ইসলামিক স্টেট (আইএস)-এর কথা শেনা যাচ্ছে ।
হামলার বিষয়ে নিরাপত্তা সূত্র জানায়, নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছেন। সোমবার আল-উহাইলিয়াত মার্কেটে এই বোমা হামলা হয়। অনেক দোকানে আগুন লেগেছে।
২০১৭ সালের শেষ দিকে ইরাকি সরকার সুন্নি মুসলিম জঙ্গি গোষ্ঠী আইএস-এর বিরুদ্ধে যুদ্ধে বিজয়ের ঘোষণা দেয়। কিন্তু গোষ্ঠীটির স্লিপার সেলগুলো ছোট ছোট হামলা অব্যাহত রেখেছে।
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বহুল আলোচিত দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল ...
আন্তর্জাতিক ডেস্ক: দুই পরাশক্তির মধ্যে চলমান উত্তেজনা কমাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এএফপি জানিয়েছে, ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরব ইরানের ভূখণ্ডে গোপন সামরিক হামলা চালিয়েছে বলে দাবি করেছেন বিষয়টি সম্পর্কে অবগত দুই পশ্চিমা ও দুই ইরানি কর্মকর্তা। বুধবার আন্তর্জাতিক সংবা ...
আন্তর্জাতিক ডেস্ক: প্রবল ঝড় ও ভারী বৃষ্টির মধ্যে দেওয়াল ধসে পড়ে মার্গুদেবী মন্দিরে প্রাণ হারালেন ৬ জন ভক্ত। আহত হয়েছেন আরও ১৪ জন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার, ১২ মে সন্ধ্যায়, সাঙ্গলি জেলার মোদেওয়াড়ি গ্রামে। ...
সব মন্তব্য
No Comments