সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস : সিলেটের গোলাপগঞ্জে এক বৃদ্ধা মাকে শীতের মধ্যে ঘরের বাইরে পায়ে শিকল দিয়ে বেঁধে রাখার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাতে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের রায়গড় গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ছেলের নাম জিলাল আহমদ খান (৪৫)। তিনি রায়গড় গ্রামের মৃত হারিছ আলীর ছেলে। ভুক্তভোগী মহিলার নাম আলেকজান বিবি।
ঘটনাস্থলে থাকা গোলাপগঞ্জ মডেল থানার এসআই পার্থ সারথী দাশের সাথে কথা হলে তিনি অভিযুক্ত ছেলের বরাত দিয়ে জানান, আমরা অভিযুক্ত ছেলেকে জিজ্ঞাসাবাদ করেছি। সে বলছে তার মা অসুস্থ। ঘটনার দিন দুপুরে তারা সপরিবারে বেড়াতে যাবেন বলে রোদ পোহানোর জন্য বৃদ্ধাকে বাইরে গাছের সাথে শিকল দিয়ে তালাবদ্ধ করে রেখে যান। তাদের ফিরতে রাত হয়ে যায়।
তিনি বলেন, বর্তমানে অভিযুক্তকে নিয়ে ঢাকাদক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্যবৃন্দ ও স্থানীয়রা বসেছেন। তারা আমাদের কাছ থেকে একটু সময় চেয়েছেন। আমরা সেখানেই আছি।
এর আগে মঙ্গলবার রাতে বৃদ্ধাকে শিকল দিয়ে বেঁধে রাখার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
আবু বক্কর সিদ্দিক নামে এক যুবক সেই ভিডিও পোস্ট করেন। তিনি ভিডিও’র ক্যাপশনে উল্লেখ করেন, শীতের মধ্যে ছেলে তার বৃদ্ধা মাকে ঘরের বাইরে পায়ে শিকল দিয়ে বেঁধে রাখে। ঘটনা জানতে পেরে আমাদের পরিবার ও এলাকার স্থানীয় কিছু লোক ওই বৃদ্ধাকে উদ্ধার করতে তাদের বাড়িতে যান। তখন ওই ছেলে আমাদের সবাইকে ডাকাত বলে। সেই সাথে পুলিশকে খবর দেবে বলে জানায়। পরবর্তীতে এলাকার মানুষের চাপে সে তার মায়ের পায়ে বাঁধা শিকলের তালা খুলে দিতে বাধ্য হয়।
এ ব্যাপারে ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আব্দুর রহিমের সাথে যোগাযোগ করলে তিনি জানান, আমি বিষয়টি জেনেছি। ইউনিয়ন পরিষদে এ বিষয়টি নিয়ে বসেছেন বলেও জানান তিনি।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবে।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বিশারকান্দি ইউনিয়নের কদমবাড়ী গ্রামে দু'হাতে বিয়ের মেহেদীর রঙ না মুছতেই মুনিয়া আক্তার (২২) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি ওই ইউনিয়নে ...
ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন কার্যক্রম স্থবির থাকার পর মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করার স্বার্থে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
সব মন্তব্য
No Comments