স্টাফ রিপোটার: ৮ জানুয়ারি সোমবার বিকাল ৪টায় পুরানা পল্টন মোড়ে প্রহসনের নির্বাচন বাতিলের দাবীতে ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা’র সমন্বয়ক, নয়াগণতান্ত্রিক গণমোর্চার সভাপতি জাফর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় পাঠচক্র ফোরাম এর কেন্দ্রীয় সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্তী, কেন্দ্রীয় নেতা বেলাল চৌধুরী, গণমুক্তি ইউনিয়নের আহবায়ক নাসির উদ্দিন আহমেদ নাসু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের কেন্দ্রীয় নেতা মহিন উদ্দিন চৌধুরী লিটন, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের সভাপতি মাসুদ খান প্রমুখ।
সমাবেশ শেষে আওয়ামী ফ্যাসিবাদী প্রহসনের নির্বাচন জনগণ মানে না- এই শ্লোগানে পল্টন থেকে বিজয়নগর অভিমুখে বিক্ষোভ মিছিলও হয়েছে। মিছিলপূর্ব বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেছেন, আবারো জবরদস্তিমুলকভাবে জনগণের প্রায় আড়াই হাজার কোটি টাকা দিয়ে এক অভুতপুর্ব প্রহসনের নির্বাচন করে আওয়ামী ফ্যাসিবাদ ক্ষমতা নবায়ন করেছে। নবায়িত ফ্যাসিবাদ জনগণের উপর আরো নিষ্ঠুর শোষণ-লুণ্ঠন-নির্যাতন চাপিয়ে দেবে। সুতরাং, এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণপ্রতিরোধ ও জনগণের আন্দোলন সংগ্রামের ধারা অব্যাহত থাকবে। প্রহসনের নির্বাচন বাতিল, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও ফ্যাসিবাদ উচ্ছেদের এ সংগ্রাম বেগবান করতে শ্রমিক কৃষক জনগণের প্রতি বক্তারা আহŸান জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার: বিচার বিভাগীয় সচিবালয় বিলুপ্ত করার সিদ্ধান্তকে ‘বিচার বিভাগের ওপর চপেটাঘাত’ হিসেবে আখ্যা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এর মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতার পথ রুদ্ধ করা ...
স্টাফ রিপোর্টার: পুরনো ধারাবাহিকতা ভেঙে জনগণের জন্য বাজেট প্রণয়নের তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। কর ব্যবস্থাপনা শক্তিশালী করা, অনলাইনে সমন্বিত ও ফেসলেস কর ব্যবস্থা চালুসহ বিভি ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার (সাবেক মন্ত্রী) অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় সিসিইউতে রয়েছেন। জাতীয় পার্টির (একাংশ) দফ ...
স্টাফ রিপোর্টার: চাঁদাবাজি, দখলবাণিজ্য ও রাজনৈতিক প্রভাবমুক্ত ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। আজ রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন ...
সব মন্তব্য
No Comments