বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের বিভিন্ন সালের এম এস পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী ৫ জন কৃতী শিক্ষার্থীকে ‘ড. এম ওসমান গনি স্বর্ণপদক’ এবং স্নাতক (সম্মান) পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী ৫ জন শিক্ষার্থীকে ‘জেবুন্নেসা-আলতাফ স্মৃতি স্বর্ণপদক’ প্রদান করা হয়েছে। এছাড়া, বিভিন্ন বর্ষের ১৩ জন মেধাবী শিক্ষার্থী বৃত্তি লাভ করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ১৬ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার বিভাগীয় মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে স্বর্ণপদক ও বৃত্তির চেক তুলে দেন। মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের 'SWED-DU Trus'-এর উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ‘SWED-DU Trust’-এর নির্বাহী পরিচালক অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান অনুষ্ঠান সঞ্চালন করেন।
উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল যুগোপযোগী গবেষণার মাধ্যমে দেশের পরিবেশ ও জলবায়ু সংরক্ষণ, কৃষি উন্নয়ন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালনের জন্য মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে এবং সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে।
উল্লেখ্য, অনুষ্ঠানে ১০ জন শিক্ষার্থীকে ‘ড. সাহাব বাসিত বৃত্তি’, ১ জন শিক্ষার্থীকে ‘ড. এফ আর খান ও মো. বাহাউদ্দিন চৌধুরী স্মৃতি বৃত্তি, ১ জন শিক্ষার্থীকে ‘নাসিরা বেগম স্মৃতি বৃত্তি’ এবং ১ জন শিক্ষার্থীকে ‘মরিয়ম বেগম খান স্মৃতি বৃত্তি’ প্রদান করা হয়।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: খেলোয়াড় ও শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে, দায়িত্বে অবহেলায় সাময়িক বরখাস্ত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক সেলিনা বেগম। রব ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারির পর তা প্রত্যাখ্যান করে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। রবিবার সকালে ক্যাম্পাসে বহিরাগতদের ...
স্টাফ রিপোর্টার: উচ্চশিক্ষা ও বিদেশে কর্মসংস্থানের স্বপ্ন দেখিয়ে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে রাজধানীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগকারীদে ...
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
সব মন্তব্য
No Comments