আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের মারিব নগরীর কাছে সংঘর্ষে প্রায় দুইশো যোদ্ধার প্রাণহানির ঘটনা ঘটেছে। সামরিক ও চিকিৎসা সূত্র মঙ্গলবার এএফপিকে জানায়, মারিব সীমান্তবর্তী প্রদেশ শাবওয়া ও আল-বায়দায় সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় এবং সরকার সমর্থক বাহিনীর সাথে সংঘর্ষে ১২৫ জনেরও বেশি হুথি বিদ্রোহী নিহত হয়েছে।
ইয়েমেনের সরকারি সূত্র জানায়, গত ২৪ ঘন্টার সংঘর্ষে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সমর্থিত সরকারপন্থী বিশাল সেনাবাহিনীও ৭০ জন যোদ্ধাকে হারিয়েছে।
ইয়েমেনের সরকারের সমর্থনে সৌদি নেতৃত্বাধীন জোট হুথিদের বিরুদ্ধে প্রায় সাত বছর ধরে লড়াই চালিয়ে যাচ্ছে। জাতিসংঘের তথ্য অনুসারে, এই সংঘাতে মিলিয়ন মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক সংকট তৈরি করেছে।
বিদ্রোহীরা সোমবার জানিয়েছে, তারা সংযুক্ত আরব আমিরাতের পতাকাবাহী একটি সামরিক জাহাজ দখল করেছে। জাহাজটি চিকিৎসা সামগ্রী বহন করছিল বলে দাবি করা হয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বহুল আলোচিত দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল ...
আন্তর্জাতিক ডেস্ক: দুই পরাশক্তির মধ্যে চলমান উত্তেজনা কমাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এএফপি জানিয়েছে, ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরব ইরানের ভূখণ্ডে গোপন সামরিক হামলা চালিয়েছে বলে দাবি করেছেন বিষয়টি সম্পর্কে অবগত দুই পশ্চিমা ও দুই ইরানি কর্মকর্তা। বুধবার আন্তর্জাতিক সংবা ...
আন্তর্জাতিক ডেস্ক: প্রবল ঝড় ও ভারী বৃষ্টির মধ্যে দেওয়াল ধসে পড়ে মার্গুদেবী মন্দিরে প্রাণ হারালেন ৬ জন ভক্ত। আহত হয়েছেন আরও ১৪ জন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার, ১২ মে সন্ধ্যায়, সাঙ্গলি জেলার মোদেওয়াড়ি গ্রামে। ...
সব মন্তব্য
No Comments