বিশেষ প্রতিনিধি: বিএনপির সিনিয়র যুগ্ম-সহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী বলেছেন, ভোলায় স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে খুন করা হয়েছে। জনগণ ও বিএনপির নেতাকর্মীরা যাতে আন্দোলনমুখী না হয় সেজন্য ভয় পাইয়ে দিতেই পরিকল্পিতভাবে নিরাপত্তা বাহিনীকে দিয়ে এ হত্যাকান্ড ঘটানো হয়েছে।
শনিবার বিকালে রাজবাড়ী রোডস্থ দলীয় কার্যালয়ের প্রাঙ্গণে গাজীপুর জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সারাদেশে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং ও জ¦ালালী খাতে সীমাহীন দুর্নীতি ও অব্যবস্থাপনার প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশর আয়োজন করে গাজীপুর জেলা বিএনপি।
রিজভী আহমেদ আরো বলেন, সরকার নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নামে নিরবিচ্ছিন্নভাবে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে এই লোডশেডিং বাড়িয়েছে। সরকার কয়েকদিন আগেও বুলি আওরিয়ে ছিলেন লোডশেডিং যাদুঘরে পাঠিয়েছে। আসলে সবই ফাঁকা বুলি, জনগণের সাথে ধোঁকাবাজি। তিনি বলেন সরকার সর্বখাতে হাজার হাজার কোটি টাকা লোটপাট করে দেশে ভয়ংকর এক নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করেছে।
গাজীপুর জেলা বিএনপি’র সভাপতি ফজলুল হক মিলনের সভাপতিত্বে এবং সাখাওয়াত হোসেন সবুজের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা হুমায়ূন কবির খান, ডা: রফিকুল ইসলাম বাচ্চু, কাজী সায়েদুল আলম বাবুল, মেয়র মুজিবুর রহমান,শাহ রিয়াজুল হান্নান, হুমায়ূন কবির মাষ্টার, শাহজাহান ফকির, ভিপি হেলাল উদ্দিন, ব্যারিষ্টার ইশরাক আহমেদ সিদ্দিকি, আবু তাহের মুসুল্লি, ইব্রাহীম করিম, ইজাদুর রহমান মিলন, আবু বক্কর সিদ্দিক, দেওয়ান মোয়াজ্জেম হোসেন, পারভেজ আহম্মেদ, খালেকুজ্জামান ভাবলু, জয়নাল আবেদিন রিজভী, আক্তারুল আলম মাষ্টার, বিল্লাহ হোসেন ব্যাপারি, জেলা যুবদলের আহবায়ক আতাউর রহমান মোল্লা, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি হাসিবুর রহমান মুন্না, সাধারণ সম্পাদক এ্যাড. নূরে আলম, জেলা মহিলাদলের সভানেত্রী জান্নাতুল ফেরদৌসী, জেলা শ্রমীক দলের সভাপতি আক্তারুজ্জামান বাবুল, জেলা ছাত্রদলের সভাপতি ইয়াছিন মোল্লা প্রমুখ। জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার নেতাকর্মী মিছিল সহকারে বিক্ষোভ সমাবেশে যোগ দেয়।
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১৭ মে ২০২৬ রবিবার এক বিবৃতিতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবার আশংকা প্রকাশ করেছে। জাসদের বিবৃতিতে ...
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব হয়েছেন সাদিয়া ফারজানা দিনা। সর্দার আমিরুল ইসলাম সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সদস্য সচিব পদ থেকে ব ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: ঝালকাঠি জেলা শহরসহ নলছিটি ও কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমুর মুক্তির দাবি ...
ডেস্ক রিপোর্ট: মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ৮ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার ১৮ মে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অন ...
সব মন্তব্য
No Comments