ডেস্ক রিপোর্ট: জাসদের দুই মেয়াদের সাধারণ সম্পাদক, বীরমুক্তিযোদ্ধা, সংগ্রামী জননেতা, শ্রমিক নেতা প্রয়াত সৈয়দ জাফর সাজ্জাদ খিচ্চুর ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আজ ১৬ জুলাই রবিবার সকাল ১০ টায় নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে তাঁর প্রতিকৃতিতে জাসদ কেন্দ্রীয় কমিটি, ঢাকা মহানগর সমন্বয় কমিটি, ঢাকা মহানগর পশ্চিম কমিটি, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ, জাতীয় যুব জোট, জাতীয় কৃষক জোট, জাতীয় নারী জোট, জাতীয় আইনজীবী পরিষদ, মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদ, বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর প্রয়াত সহযোদ্ধা নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি, কার্যকরী সভাপতি এড. রবিউল আলম। এসময় উপস্থিত ছিলেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, স্থায়ী কমিটির সদস্য মোশাররফ হোসেন সহ জাসদ ও সহযোগী সংগঠনসমূহের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার: জুলাই সনদ ও গণভোট নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে এবং সরকারের ইতিবাচক পদক্ষেপের পক্ষে জনমত গঠনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে। বুধবার ২১ মে নগরীর সাতটি ...
স্টাফ রিপোর্টার: বিচার বিভাগীয় সচিবালয় বিলুপ্ত করার সিদ্ধান্তকে ‘বিচার বিভাগের ওপর চপেটাঘাত’ হিসেবে আখ্যা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এর মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতার পথ রুদ্ধ করা ...
স্টাফ রিপোর্টার: পুরনো ধারাবাহিকতা ভেঙে জনগণের জন্য বাজেট প্রণয়নের তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। কর ব্যবস্থাপনা শক্তিশালী করা, অনলাইনে সমন্বিত ও ফেসলেস কর ব্যবস্থা চালুসহ বিভি ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার (সাবেক মন্ত্রী) অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় সিসিইউতে রয়েছেন। জাতীয় পার্টির (একাংশ) দফ ...
সব মন্তব্য
No Comments