সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ সারাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। জামালপুরের পাঁচটি সংসদীয় আসনে সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
রোববার (৭ জানুয়ারি) রাত ১০টায় জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তারা। পাঁচটি আসনে চারটি আসনে নৌকা বিজয়ী হয়েছে এবং একটি আসনে আওয়ামী লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছে।
জেলার পাঁচটি সংসদীয় আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন যারা, জামালপুর-১ আসনে (দেওয়ানগঞ্জ-বকশিগঞ্জ) প্রথমবারে মতো নূর মোহাম্মদ (নৌকা) পেয়েছেন ২ লাখ ৮২ হাজার ২৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এম আবু সায়েম (লাঙ্গল) প্রতীকের প্রার্থী পেয়েছেন ৬ হাজার ৭০ ভোট।
জামালপুর-২ (ইসলামপুর) এ নৌকার প্রার্থী ফরিদুল হক খান দুলাল (নৌকা) পেয়েছেন ৭০ হাজার ৭৬২ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র (কাঁচি) পেয়েছেন ৩০ হাজার ৫৪৮ ভোট।
জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) সপ্তমবারের মতো নৌকা প্রতীকে মির্জা আজম পেয়েছেন ২ লাখ ৭৬ হাজার ৬৫০ ভোটে জয়ী হয়, নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মীর সামছুল আলম লিপটন পেয়েছেন ৭ হাজার ৪৭০ ভোট।
জামালপুর-৪ (সরিষাবাড়ি) স্বতন্ত্র প্রার্থী (ট্রাক) অধ্যক্ষ আব্দুর রশিদ পেয়েছেন ৫০ হাজার ৬৭৮ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী মাহবুবুর রহমান হেলাল পেয়েছেন ৪৭ হাজার ৬৩৮ ভোট।
জামালপুর-৫ (জামালপুর সদর) প্রথমবারের মতো আবুল কালাম আজাদ (নৌকা) ২ লাখ ১৫ হাজার ৮৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনু পেয়েছেন ৬৫ হাজার ২৪৯ ভোট। যদিও এই আসনের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনু দুপুরে সংবাদ সম্মেলন করে নির্বাচন স্থগিত চেয়ে পূণঃনির্বাচনের দাবী করেন।
জামালপুর জেলা রিটার্নিং অফিসের সূত্রে জানা যায়, জেলার ৫ টি আসনে ১০টি রাজনৈতিক দলের ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৬২০ টি এবং কক্ষের সংখ্যা ৩৭৮৩ টি। ভোটার সংখ্যা ১৯ লাখ ৯৯ হাজার ৯৬৬ জন।
রাজশাহী অফিস: শ্রমিক সংগঠনের ফেডারেশন কর্তৃক প্রদত্ত কমিটি বাতিল করে নির্বাচনের দাবিতে রাজশাহীর সঙ্গে সারা দেশের সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকরা। সোমবার ১৮ মে সকাল থেকে হঠাৎ করেই দূরপাল ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বিশারকান্দি ইউনিয়নের কদমবাড়ী গ্রামে দু'হাতে বিয়ের মেহেদীর রঙ না মুছতেই মুনিয়া আক্তার (২২) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি ওই ইউনিয়নে ...
ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন কার্যক্রম স্থবির থাকার পর মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করার স্বার্থে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
সব মন্তব্য
No Comments