কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় মনিরা আক্তার নামে ১২ বছরের এক কিশোরীর গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ৯ টার দিকে উপজেলার চম্পাপুর ইউনিয়নের চালিতা বুনিয়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মৃত মনিরা ওই গ্রামের সবুজ মোল্লার মেয়ে এবং নোমরহাট পিএন্ডডি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় ওই কিশোরী ঘরে একা ছিলেন। তার নানা অসুস্থ থাকায় তাকে ঘরে একা রেখে তার বাবা-মা দেখতে যায়। প্রতিবেশী এক নারী ওই ঘরে গেলে কিশোরকে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে ডাক চিৎকার দিলে প্রতিবেশীরা এসে থানায় খবর দেয়।
কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম জানান, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বিশারকান্দি ইউনিয়নের কদমবাড়ী গ্রামে দু'হাতে বিয়ের মেহেদীর রঙ না মুছতেই মুনিয়া আক্তার (২২) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি ওই ইউনিয়নে ...
ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন কার্যক্রম স্থবির থাকার পর মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করার স্বার্থে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
সব মন্তব্য
No Comments