স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র বর্ধিত সভা আজ। জাতীয় সংসদ ভবনের এলডি হল ও তৎসংলগ্ন স্থানে বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। ইতি মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সভা সফল করতে বিএনপির সহাসচিবসহ দায়িত্বপ্রাপ্ত নেতারা দফায় দফায় সভার স্থান পরদর্শন করেছেন। দিয়েছেন পরামর্শ, যে কোন ধরনের ক্রটি না থাকে।
রাজনৈতিক অঙ্গণে এই সভা নিয়ে আলোনার কমতি নেই। নেতাকর্মীদের মধ্যে রয়েছে ব্যাপক আগ্রহ ও উৎসাহ উদ্দিপনা। তবে সভার সুনির্দিষ্ট এজেন্ডা কী হতে পারে , সে সম্পর্কে খােদ দলের নেতাকর্মরীরা এখনো অন্ধকারে রয়েছে।
গুঞ্জন রয়েছে, বর্ধিত সভায় চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী জাতীয় নির্বাচন বিষয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।
জানাগেছে, বিএনপি এখন অনেকটাই নির্বাচনমুখী । দলটির সর্বস্তরে সব মনোযোগ এখন নির্বাচন ঘিরে। দলকে নির্বাচনী মাঠে রাখার পাশাপাশি অন্তর্বতী সরকারকে চাপে রাখতে চায়।
এছাড়াও সভা থেকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দুই শতাধিক আসনে ধানের শীষের প্রতীকে মনোয়নপ্রত্যাশীদের সবুজ সংকেত দেওয়া হতে পারে।প্রার্থীদের মধ্যে ২০ শতাংশ নতুন মুখ ও ৮০ শতাংশ পুরোনো মুখ সবুজ সংকেত পেতে পারেন। বাকি আসনগুলো জোট ও যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর জন্য সংরক্ষিত রাখা হবে। এক্ষেত্রে ৫ শতাংশ আমলা, ৩০ শতাংশ ব্যবসায়ী এবং বাকি ৬৫ শতাংশ রাজনীতিবিদ থাকতে পারে।
এদিকে বুধবার (২৬ ফেব্রুয়ারি ২০২৫) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বর্ধিত সভায় বহু সংখ্যক দলীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণের অদম্য ইচ্ছার প্রকাশ দেখে দল অভিভূত। তবে বর্ধিত সভায় পূর্ব নজীর অনুযায়ী দলের তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত নির্ধারিত নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানানো হয়েছে। সে কারণে নির্ধারিত নেতৃবৃন্দ ছাড়া অন্য কাউকে আমন্ত্রণ জানানো সম্ভব হচ্ছে না।
বিজ্ঞপ্তিতে দলের নেতাকর্মীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দলের যে সকল নেতৃবৃন্দ, সমর্থক ও শুভানুধ্যায়ীরা সভাস্থলে উপস্থিত থাকতে পারবেন না তাদেরকে জাতীয় সংসদ ভবনের এলডি হলের আশেপাশে অহেতুক ভীড় করে যানবাহনসহ মানুষের চলাচলে বিঘ্ন না করার জন্য অনুরোধ করা হচ্ছে।
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১৭ মে ২০২৬ রবিবার এক বিবৃতিতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবার আশংকা প্রকাশ করেছে। জাসদের বিবৃতিতে ...
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব হয়েছেন সাদিয়া ফারজানা দিনা। সর্দার আমিরুল ইসলাম সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সদস্য সচিব পদ থেকে ব ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: ঝালকাঠি জেলা শহরসহ নলছিটি ও কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমুর মুক্তির দাবি ...
ডেস্ক রিপোর্ট: মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ৮ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার ১৮ মে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অন ...
সব মন্তব্য
No Comments