ডেস্ক রিপোর্ট: দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় শনিবার বিকেলে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। বিকেল ৩টা ১০ মিনিটে এই কম্পন টের পান স্থানীয়রা।
আন্তর্জাতিক সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে কম্পনের মাত্রায় সামান্য পার্থক্য রয়েছে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, মাত্রা ছিল ৪.৫। অপরদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এর মাত্রা ৪.৪ উল্লেখ করেছে।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প বিজ্ঞান কেন্দ্রের তথ্য বলছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের বিলাসিপাড়া। ভূপৃষ্ঠ থেকে গভীরতা কম থাকায় বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোতে এটি তুলনামূলক তীব্রভাবে অনুভূত হয়। কম্পন স্থায়ী ছিল কয়েক সেকেন্ড।
লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর ও ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকার বাসিন্দারা মৃদু থেকে মাঝারি মাত্রার ঝাঁকুনি অনুভবের কথা জানিয়েছেন।
আকস্মিক কম্পনে মানুষের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক এলাকায় বহুতল ভবনের বাসিন্দারা নিরাপত্তার জন্য দ্রুত খোলা জায়গায় নেমে আসেন। ভূমিকম্পের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন উত্তরবঙ্গের নেটিজেনরা।
প্রাথমিক তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পে দেশের কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। সংশ্লিষ্ট প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
ডেস্ক রিপোর্ট: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি-বেসরকারি সব অফিস ৭ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে সরকার। বৃহস্পতিবার, ১৪ মে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।&nb ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি বিশ্বব্যাপী সৃজনশীল শিল্প ও গণমাধ্যমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করলেও এর অপব্যবহার ও নৈ ...
স্টাফ রিপোর্টার: দেশে মোট ভোটারের সংখ্যা এখন ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন বলে জানিয়েছে নির্বাচন কমিশন, ইসি। বৃহস্পতিবার ১৪ মে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এইচ এম আনো ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এর অপর বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলা ...
সব মন্তব্য
No Comments