ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পিকআপ ভ্যানের সাথে মোটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছে। গত বুধবার সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ইসলামপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার বীরপাশা গ্রামের আলফাজ মিয়ার ছেলে অন্তর মিয়া-(১৯), একই এলাকার কেনা গ্রামের নান্নু মিয়ার ছেলে রবিউল ইসলাম-(২০) একই গ্রামের মাতু মিয়ার ছেলে ছেলে আনন্দ মিয়া-(২০)।
পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় একটি মোটর সাইকেলযোগে তিন যুবক মহাসড়ক দিয়ে হবিগঞ্জ যাওয়ার পথে উপজেলার ইসলামপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ মোটর সাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী অন্তর মিয়া ও রবিউল ইসলাম ঘটনাস্থলেই মারা যায়। অপর মোটর সাইকেল আরোহী আনন্দ মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে সে মারা যায়। খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহজালাল আলম বলেন, আমরা নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মনবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। ঘাতক পিকআপটিকে আটক করা হয়েছে কিন্তু এর চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
স্টাফ রিপোর্টার: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৬৯টি ফ্লাইটে ৬৫ হাজার ৫৯২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। একই সময়ে হজ পালন করতে গিয়ে ১৮ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। মঙ্গলবার ১ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে দেশের সব ছাপা সংবাদপত্র টানা পাঁচ দিন বন্ধ থাকবে। নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এই ছুটি ঘোষণা করেছে।সোমবার ১৮ মে নোয়াবের সভাপতি মতিউর ...
স্টাফ রিপোর্টার: দেশের আকাশে সোমবার, ১৮ মে সন্ধ্যায় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ১৯ মে মঙ্গলবার থেকে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে এবং জিলহজ মাসের ১০ তারিখ, আগামী ২৮ মে বৃহস ...
স্টাফ রিপোর্টার: আইন অনুযায়ী নির্দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার কথা থাকলেও বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ঘোষণার হিড়িক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্ ...
সব মন্তব্য
No Comments