স্টাফ রিপোটার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ আজ ১৬ জুলাই দলের সাবেক সাধারণ সম্পাদক, বীরমুক্তিযোদ্ধা সৈয়দ জাফর সাজ্জাদ খিচ্চুর দ্বাদশ মৃত্যুবার্ষিকী পালন করেছে। প্রয়াত নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে জাসদ কেন্দ্রীয় কমিটি আজ ১৬ জুলাই শনিবার বিকাল ৪ টায় নগরীর বঙ্গবন্ধু এভিনিউস্থ শহীদ কর্নেল তাহের মিলনায়তনে প্রয়াত নেতার প্রতিকৃতিতে মাল্যদান ও মাল্যদান শেষে স্মরণসভার আয়োজন করে। জাসদ ঢাকা মহানগর কমিটির সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, স্থায়ী কমিটির সদস্য সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, সহ-সভাপতি ফজলুর রহমান বাবুল, বীরমুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক নাদের চৌধুরী, রোকনুজ্জামান রোকন, নইমুল আহসান জুয়েল, মোঃ মোহসীন, ওবায়দুর রহমান চুন্নু, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, জাতীয় নারী জোটের নেত্রী এড. নীলঞ্জনা রিফাত সুরভী, ঢাকা মহানগর দক্ষিণ জাসদের সাধারণ সম্পাদক এড. মহিবুর রহমান মিহির, ঢাকা মহানগর পশ্চিম জাসদের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাবুল, ঢাকা মহানগর পূর্ব জাসদের সহ-সভাপতি মাহবুবুর রহমান, জাতীয় কৃষক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান ফসি, ঢাকা মহানগর পশ্চিম জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রাজা, ছাত্রলীগ (ন-মা) কেন্দ্রীয় সংসদের সভাপতি রাশিদুল হক ননী প্রমূখ।
প্রয়াত নেতার প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করে জাসদ কেন্দ্রীয় কমিটি, জাসদ ঢাকা মহানগর সমন্বয় কমিটি, ঢাকা মহানগর জাসদ দক্ষিণ কমিটি, ঢাকা মহানগর জাসদ পশ্চিম কমিটি, ঢাকা মহানগর জাসদ উত্তর কমিটি, ঢাকা মহানগর জাসদ পূর্ব কমিটি, জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ, জাতীয় যুব জোট, বাংলাদেশ ছাত্রলীগ (ন-মা), জাতীয় কৃষক জোট, জাতীয় নারী জোট, জাতীয় আইনজীবী পরিষদসহ বিভিন্ন সংগঠন ।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: ঝালকাঠি জেলা শহরসহ নলছিটি ও কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমুর মুক্তির দাবি ...
ডেস্ক রিপোর্ট: মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ৮ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার ১৮ মে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অন ...
স্টাফ রিপোর্টার: দলীয় আদর্শ থেকে সরে যাওয়া ও ডানপন্থি জোটে যুক্ত হওয়ার প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তর শাখার সদস্যসচিব ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শাসনে ঢাকা শহর ১৮ বছর পিছিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। ...
সব মন্তব্য
No Comments