নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় করোনা সংক্রমন বেড়ে যাওয়ায় সাতদিনের বিশেষ লকডাউন ঘোষনা করেছে জেলা প্রশাসন। বুধবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক হারুন অর রশীদ সংবাদ সম্মেলন করে এ সিদ্ধান্ত নেন। ৩ জুন ১২ টা ১ মিনিট থেকে এ বিশেষ লকডাউন কার্যকর হবে। চলবে আগামী ৯ জুন রাত ১২টা পর্যন্ত।
জেলা প্রশাসক হারুন অর রশীদ জানান, গত ৩০ মে জেলায় করোনা ভাইরাস সংক্রমনের বর্তমান পরিস্থিতি বিবেচনায় মন্ত্রিপরিষদ বিভাগে এক স্মারকে নির্দেশনা দেওয়া হয়। সেই নির্দেশনা মোতাবেক গত ১ জুন জেলার করোনা পরিস্থিতি মোকাবেলায় করণীয় শীর্ষক এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্তক্রমে করোনা ভাইরাসের সংক্রমণ রোধকল্পে ১৫টি নির্দেশনা গ্রহন করা হয়।
তিনি বলেন, জেলার নিয়ামতপুর উপজেলার পরই পার্শ্ববতী জেলা চাঁপাইনবাবগঞ্জ। সীমান্তবর্তী জেলা হওয়ায় সেখানে করোনা সংক্রমনের হার বেড়েছে। এ কারণে নিয়ামতপুর উপজেলায় সংক্রমনের হার বৃদ্ধি পেয়েছে। এছাড়া জেলা শহরের সঙ্গে বাকী ১০ টি উপজেলায় যোগাযোগ হওয়ায় নওগাঁ পৌরসভাতেও সংক্রমণ বেড়েছে। এ কারণে জেলা শহর সহ অভ্যন্তরীন ও দুরপাল্লার বাস চলাচল বন্ধ করা হয়েছে।
লকডাউন চলাকালীন নির্দেশনা সমূহ হলো:
১। নওগাঁ পৌরসভা এবং নিয়ামতপুর উপজেলার সকল প্রকার গণপরিবহন (বাস, মিনিবাস, মাইক্রোবাস, সিএনজি, অটোরিক্সা, টমটম, রিক্সা, মোটর সাইকেল ইত্যাদি) বন্ধ থাকবে।
২। নওগাঁ পৌরসভা এবং নিয়ামতপুর উপজেলায় কাঁচাবাজার ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সকাল ৭ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে ক্রয়-বিক্রয় করা যাবে। তবে প্রয়োজন ব্যতীত কেউ এসব স্থানে যেতে ও জনসমাগম করতে পারবেন না।
৩। নওগাঁ পৌরসভা এবং নিয়ামতপুর উপজেলায় শপিংমল সহ অন্যান্য দোকানপাট, গরু-ছাগলের হাট সমূহ; খাবারের দোকান, হোটেল-রেস্তোরা বন্ধ থাকবে। তবে ওষুধের দোকান খোলা রাখা যাবে।
৪। নওগাঁ পৌরসভা এবং নিয়ামতপুর উপজেলায় সরকারি অফিস ও ব্যাংকসমূহ মন্ত্রিপরিষদ বিভাগ, প্রযোজ্য ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক ও সরকারের অন্যান্য নির্দেশনার আলোকে শুধুমাত্র জরুরী কাজে সীমিত লোকবল নিয়ে স্বাস্থ্যবিধি মেনে পরিচালনা করতে হবে।
৫। নওগাঁ পৌরসভা এবং নিয়ামতপুর উপজেলায় সকল এনজিও কার্যক্রম বন্ধ থাকবে।
৬। এ বিধি-নিষেধরে আওতাধীন এলাকাসমূহে সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত অতি জরুরী প্রয়োজন ব্যতীত (ঔষধ ক্রয়, চিকিৎসা সেবা, মৃতদেহ দাফন/সৎকার ইত্যাদী) কোন ভাবেই বাড়ির বাহিরে বের হওয়া যাবে না।
ডেস্ক রিপোর্ট: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি-বেসরকারি সব অফিস ৭ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে সরকার। বৃহস্পতিবার, ১৪ মে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।&nb ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি বিশ্বব্যাপী সৃজনশীল শিল্প ও গণমাধ্যমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করলেও এর অপব্যবহার ও নৈ ...
স্টাফ রিপোর্টার: দেশে মোট ভোটারের সংখ্যা এখন ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন বলে জানিয়েছে নির্বাচন কমিশন, ইসি। বৃহস্পতিবার ১৪ মে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এইচ এম আনো ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এর অপর বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলা ...
সব মন্তব্য
No Comments