রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের সেরা প্যানেল আইনজীবী হিসেবে সম্মাননা স্মারক অর্জন করেছেন বানারীপাড়ার কৃতি সন্তান মো: তারিকুল ইসলাম।
আইন পেশায় সততা, নিষ্ঠা, দূরদর্শিতা, মেধা , প্রজ্ঞা ও কর্মদক্ষতার সঙ্গে সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে জাতীয় আইনগত সহায়তা দিবসে তিনি গৌরবের এ সম্মাননা অর্জন করেন। বৃহস্পতিবার (৭ মে) সকালে বরিশাল জেলা ও দায়রা জজ শেখ ফারুক হোসেন তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে অ্যাডভোকেট তারিকুল ইসলামের হাতে এ সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় সেখানে উপস্থিত বিচারক, আইনজীবী ও সুধীজনেরা করতালির মাধ্যমে তাকে অভিনন্দিত করেন।
বিচারক রাফিয়া ইসলাম, মো: মনিরুজ্জামান, এমদাদুল হক, বরিশাল আইনজীবী সমিতির সভাপতি আবুল কালাম আজাদ,সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ইমনসহ আইন অঙ্গনের বিশিষ্টজনেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, “আইন শুধু পেশা নয়, এটি মানুষের অধিকার প্রতিষ্ঠার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। অ্যাডকেট মো: তারিকুল ইসলাম সেই দায়িত্ব অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে অব্যাহতভাবে পালন করছেন। তার এই অর্জন নতুন প্রজন্মের আইনজীবীদের জন্য অনুকরনীয় অনুপ্রেরণা হয়ে থাকবে। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বিনামূল্যে আইনগত সহায়তা প্রদান, ন্যায়বিচার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা এবং পেশাগত দক্ষতার জন্য অ্যাডকেট মো: তারিকুল ইসলাম আইন অঙ্গনে বিশেষ সুনাম অর্জন করেছেন। বিচারপ্রার্থীদের প্রতি মানবিক আচরণ ও নিষ্ঠার কারণে তিনি সর্বমহলে প্রশংসিত হয়েছেন।
সম্মাননা পাওয়ার পর অনুভূতি ব্যক্ত করে অ্যাডভোকেট মো: তারিকুল ইসলাম বলেন, “এই সম্মাননা আমার একার নয়; এটি আমার সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং সাধারণ মানুষের অকুন্ঠ ভালোবাসার প্রতি শ্রদ্ধা রেখে সবাইকে উৎসর্গ করলাম। আমার পরম শ্রদ্ধেয় বাবা-মা আজ বেঁচে থাকলে আমার এ সম্মাননা অর্জনে তারা দারুন খুশি হতেন।
ভবিষ্যতেও মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে আমি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। এদিকে তার এ অর্জনে বানারীপাড়ার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বুশরা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে প্রায় ৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবা ...
সৈয়দ মাহামুদ শাওন ,রাজশাহী অফিস : তানোর উপজেলায় জেলেদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে নিবন্ধিত ১৮ জন জেলের মাঝে বিনামূল্যে ১৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজ ...
নেত্রকোনা প্রতিনিধি: নিরাপদ খাদ্য উৎপাদন ও মাটির স্বাস্থ্য রক্ষায় নেত্রকোণার সদর উপজেলার কাইলাটি গ্রামে জৈব কৃষিচর্চাকারীদের নিয়ে কম্পোস্ট সার তৈরির ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব ...
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: নিখোঁজ হওয়ার ১দিন পর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে নবম শ্রেণির শিক্ষার্থী মুরশা ...
সব মন্তব্য
No Comments