বুলবুল আহমেদ নাটোর প্রতিনিধি: নাটোরে পারিবারিক কলহে স্ত্রী মাসুরা (২৫) ও শিশু কন্যা মাহফুজা (৩)কে শ্বাসরোধ করে হত্যা করেছে পাষণ্ড সাত্তার। এ ঘটনায় সাত্তারকে আটক করেছে পুলিশ।
গতরাতের কোনো এক সময় শহরের চৌকিরপাড় এলাকায় তাদের শয়ন কক্ষে এই ঘটনাটি ঘটে। তবে আজ রোববার (২৩ জানুয়ারী) দুপুরে মরদেহ দুটি বস্তাবন্দি করার সময় তা জানাজানি হয়।
ঘাতক মোঃ ছাত্তার (৩৫) শহরস্থ উত্তর চৌকিরপাড় এলাকার মৃত হযরত আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিয়ের পর থেকেই যৌতুকের টাকার জন্য স্ত্রী মাসুরা বেগমের সাথে স্বামী আব্দুস সাত্তারের পারিবারিক বিরোধ চলে আসছিল। এ নিয়ে তাদের মধ্যে মাঝে মাঝেই ঝগড়া বিবাদ লেগেই থাকতো। গতরাতে খাওয়া শেষে আব্দুস সাত্তার স্ত্রী ও ছেলে মেয়েকে নিয়ে ঘরে ঘুমাতে যায়। রাতের কোন এক সময় আব্দুস সাত্তার তার স্ত্রী মাসুরা বেগম ও কন্যা সন্তান মাহমুদাকে শ্বাসরোধ করে হত্যা করে ঘরের মধ্যে লুকিয়ে রাখে। এ সময় আব্দুস সাত্তারের ছেলেকেও মারধর করে ঘরের মধ্যে আটকে রাখে। পরে রোববার দুপুরে মরদেহ দুইটি গুম করার চেষ্টায় বস্তাবন্দী করার সময় পরিবারের অন্য সদস্যরা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের, নাটোর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ঘটনাস্থল পরিদর্শন করেন।
অতিরিক্ত পুলিশ সুপার তারেক জুবায়ের জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহ কে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি মর্গে পাঠানো হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আব্দুস ছাত্তারকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে সঠিক ঘটনা জানা যাবে। তবে সত্য উদঘাটনে পুলিশ মাঠে নেমেছে।
স্টাফ রিপোর্টার: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৬৯টি ফ্লাইটে ৬৫ হাজার ৫৯২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। একই সময়ে হজ পালন করতে গিয়ে ১৮ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। মঙ্গলবার ১ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে দেশের সব ছাপা সংবাদপত্র টানা পাঁচ দিন বন্ধ থাকবে। নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এই ছুটি ঘোষণা করেছে।সোমবার ১৮ মে নোয়াবের সভাপতি মতিউর ...
স্টাফ রিপোর্টার: দেশের আকাশে সোমবার, ১৮ মে সন্ধ্যায় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ১৯ মে মঙ্গলবার থেকে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে এবং জিলহজ মাসের ১০ তারিখ, আগামী ২৮ মে বৃহস ...
স্টাফ রিপোর্টার: আইন অনুযায়ী নির্দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার কথা থাকলেও বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ঘোষণার হিড়িক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্ ...
সব মন্তব্য
No Comments