বিশেষ প্রতিনিধি, নয়াদিল্লী: ভারতের রাজধানী দিল্লীর হুমায়ুন স্মৃতি সৌধ সংলগ্ন নিজামউদ্দিন এলাকায় একটি ভবন ধসে ছয় জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত চার জন। ঘটনাস্থল থেকে ১১ জনকে উদ্ধার করা হয়েছে। এখনও সাত জন ভিতরে আটকা রয়েছে।
দিল্লী ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের এই তথ্যে পাওয়া গেছে।
শুক্রবার (১৫ আগষ্ট) বিকেল পৌনে চারটার দিকে দরগাহ শরীফ পট্টে শাহ এলাকায় একটি পুরাতন ভবনের ছাদ ও দেয়েল ধসে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে।
জানাগেছে, উদ্ধারকৃতদের মধ্যে ছয় জনকে মৃত্যূ ঘোষণা করা হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দিল্লী ফায়ার সার্ভিস জানিয়েছে, ভারী বৃষ্টিপাত ও ভবনের জীর্ণ অবস্থার কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে। দিল্লী পুলিশ তদন্ত শুরু করেছে।
ভারতের প্রত্নতত্ত্ব জরিপ বিভাগ জানিয়েছেন, ঐতিহাসিক হুমায়ুন স্মৃতি সৌধ সম্পূর্ণ অক্ষত রয়েছে। স্থাপনার কোন ক্ষয়ক্ষতি হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ প্রবল শব্দে ভবনে ছাদ ভেঙ্গে পড়লে কয়েকজন চাপা পড়ে যায়। স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার কাজে সহায়তা করেন। পরে ফায়ার সার্ভিস এসে উদ্ধার অভিযান চালায়।
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বহুল আলোচিত দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল ...
আন্তর্জাতিক ডেস্ক: দুই পরাশক্তির মধ্যে চলমান উত্তেজনা কমাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এএফপি জানিয়েছে, ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরব ইরানের ভূখণ্ডে গোপন সামরিক হামলা চালিয়েছে বলে দাবি করেছেন বিষয়টি সম্পর্কে অবগত দুই পশ্চিমা ও দুই ইরানি কর্মকর্তা। বুধবার আন্তর্জাতিক সংবা ...
আন্তর্জাতিক ডেস্ক: প্রবল ঝড় ও ভারী বৃষ্টির মধ্যে দেওয়াল ধসে পড়ে মার্গুদেবী মন্দিরে প্রাণ হারালেন ৬ জন ভক্ত। আহত হয়েছেন আরও ১৪ জন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার, ১২ মে সন্ধ্যায়, সাঙ্গলি জেলার মোদেওয়াড়ি গ্রামে। ...
সব মন্তব্য
No Comments