স্টাফ রিপোর্টার: জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেছেন, যে চেতনা নিয়ে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিলো তা ভূলন্ঠিত করা যাবে না। গণতন্ত্র, ভোটাধিকার, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ এবং বাকস্বাধীনতা কেড়ে নেওয়ার প্রতিবাদে গোটা জাতি ঐক্যবদ্ধ হয়ে জুলাই বিপ্লবে অংশগ্রহণ করে পতিত আওয়ামী স্বৈরশাসককে বিদায় করেছে।
রবিবার বিকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনিস্টিউট মিলনায়তনে আগমী ২২ ও ২৩ ফেব্রুয়ারী মানিকগঞ্জে আরিচাঘাটে দুইদিনব্যাপী কৃষক সম্মেলনে সফল করার লক্ষ্যে কৃষক দলের বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তুহিন বলেন, বাংলাদেশে আগে যেসব বিপ্লবের মাধ্যমে নেতৃত্ব সৃষ্টি হয়েছে তাদের প্রত্যেকের নিজস্ব ব্যাকগ্রাউন্ড ছিলো। জনগণই তাদের লিডারশিপ দিয়েছে। কিন্তু এখানে বুঝতে হবে জুলাই বিপ্লব গুটিকয়েক ব্যক্তির নেতৃত্বে হয়নি। এখানে ছাত্রজনতা, শ্রমজীবী এবং ফুটপাতের হকাররাও শহীদ হয়েছেন। বিএনপির প্রায় ৫ শতাধিক নেতাকর্মী জীবন দিয়েছে। তাই এখানে একক কৃতিত্ব নেওয়ার সুযোগ নেই।
তিনি বলেন, অরাজনৈতিক সরকার যখন রাজনৈতিক দলের খবরদারী করে তখন গণতন্ত্র প্রশ্নবিদ্ধ হয়। গণতন্ত্রকে পূর্ণাঙ্গ রূপ দিলে হলে দেশে জনগণের নির্বাচিত সরকার প্রয়োজন। নির্বাচিত সরকার যেভাবে জনগণের সুখ-দুঃখ বুঝবে তা অনির্বাচিত সরকার পারবে না। যেমনটা আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত ছিলো না বিধায় দেশবাসীর প্রতি কোনো দরদ ছিলো না।
সভায় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেন, আদর-ভালবাসা এবং জনসমর্থন জোর করে আদায় করা যায় না। যেমনটি আওয়ামী লীগ পারেনি। যারা নতুন দল করতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলবো- আগে জনগণের পালস বুঝতে শিখুন। তৈরী খাবার খাওয়ার মাঝে কোনো কৃতিত্ব থাকে না। বিএনপি ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করে অজস্র জীবনের বিনিময়ে দেশ থেকে স্বৈরাচার বিদায় করেছে। আর হঠাৎ করেই নতুন রাজনৈতিক দল করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন আপনাদের সফল হবে না, ইনশাআল্লাহ।
কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কৃষক দলের সহসভাপতি অ্যাডভোকেট আবুল বাশার আকন্দ, অ্যাড. নাসির হায়দার, জামাল উদ্দিন খান মিলন, মামুনুর রশীদ খান, ভিপি ইব্রাহীম, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব, ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু, শাহ আব্দুল্লাহ আল বাকী, কৃষিবিদ শাহ মো. মুনিয়া রহমান, ইউসুফ আলী মোল্লা, কৃষিবিদ শাহাদাৎ হোসেন বিপ্লব, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক শামসুর রহমান শামস প্রমুখ।
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় গ্রাম আদালতের সমন্বিত পরিকল্পনা প্রণয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।১৮ মে সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে “গ্রাম আদালত ...
রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি: কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পার্টনার কংগ্রেস -২০২৬ অনুষ্টিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১১ ঘটিকায় ধর্মপাশা উপজেলা পরিষদ স ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ উপলক্ষে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) কর্মসূচির আওতায় দরিদ্র, অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে সরকারি চাল বিতরণ সম ...
রাজশাহী অফিস: শ্রমিক সংগঠনের ফেডারেশন কর্তৃক প্রদত্ত কমিটি বাতিল করে নির্বাচনের দাবিতে রাজশাহীর সঙ্গে সারা দেশের সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকরা। সোমবার ১৮ মে সকাল থেকে হঠাৎ করেই দূরপাল ...
সব মন্তব্য
No Comments