ডেস্ক রিপোর্ট: বয়স হয়েছে ব্রিটেনের দ্বিতীয় এলিজাবেথের রানি এলিজাবেথের। ৯৫ বছর বয়সী রানির মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে ব্রিটিশ সরকার। এমনকি তার মৃত্যুর পর শেষকৃত্যের সব পরিকল্পনাও নিয়ে রেখেছে দেশটি।
ব্রিটেনের রানির মৃত্যুর পরে তার শেষকৃত্য সংক্রান্ত সম্পূর্ণ গোপন পরিকল্পনার নাম দেওয়া হয়েছে অপারেশন লন্ডন ব্রিজ। সেই গোপন পরিকল্পনাই ফাঁস হয়েছে বলে দাবি করছে মার্কিন সংবাদ সংস্থা পলিটিকো। যদিও বাকিংহাম প্যালেস এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। মুখ খোলেনি ব্রিটিশ সরকারেরও।
পলিটিকো জানিয়েছে, অপারেশন লন্ডন ব্রিজ অনুযায়ী রানির মৃত্যুর ১০ দিন পর তাকে সমাহিত করা হবে। রানিকে সমাহিত করার আগেই তার ছেলে প্রিন্স চার্লস ব্রিটেনের চারটি দেশে সফর করবেন।রানির মরদেহ ব্রিটেনের সংসদে তিন দিন রাখা হবে । সেন্ট পলস ক্যাথিড্রালে আয়োজন করা হবে রানির জন্য শোকসভার। এছাড়া রানির মৃত্যুর দিন ‘জাতীয় শোক’ ঘোষণা করা হবে।
রানির মৃত্যুর পরে তার মরদেহ দেখতে হাজার হাজার মানুষের সমাগম হতে পারে ধারণা করে পুলিশ মোতায়েনের বিষয়টি ভাবা হয়েছে পরিকল্পনায়। এছাড়া খাদ্য সংকট ও যানজট তীব্র আকার ধারণ করতে পারে বলেও আশঙ্কা করা হয়েছে। মূলত রানির মৃত্যুর পরের পরিস্থিতি সামাল দিতেই করা হয়েছে ওই পরিকল্পনা।
অবশ্য এর আগেও অপারেশন লন্ডন ব্রিজ আলোচলায় এসেছিল। ২০১৭ সালে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে দাবি করা হয়েছিল, এলিজাবেথের মৃত্যুর পরে সিংহাসনে চার্লসকে অভিষিক্ত করার কথা কীভাবে ঘোষণা করা হবে তা আগে থেকেই ঠিক হয়ে আছে। তবে সে সময়ও ব্রিটিশ রাজপরিবার এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।-যুগান্তর
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বহুল আলোচিত দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল ...
আন্তর্জাতিক ডেস্ক: দুই পরাশক্তির মধ্যে চলমান উত্তেজনা কমাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এএফপি জানিয়েছে, ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরব ইরানের ভূখণ্ডে গোপন সামরিক হামলা চালিয়েছে বলে দাবি করেছেন বিষয়টি সম্পর্কে অবগত দুই পশ্চিমা ও দুই ইরানি কর্মকর্তা। বুধবার আন্তর্জাতিক সংবা ...
আন্তর্জাতিক ডেস্ক: প্রবল ঝড় ও ভারী বৃষ্টির মধ্যে দেওয়াল ধসে পড়ে মার্গুদেবী মন্দিরে প্রাণ হারালেন ৬ জন ভক্ত। আহত হয়েছেন আরও ১৪ জন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার, ১২ মে সন্ধ্যায়, সাঙ্গলি জেলার মোদেওয়াড়ি গ্রামে। ...
সব মন্তব্য
No Comments