রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ার চাখারে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কোচিং সেন্টারের পরিচালক ও শিক্ষক সোহাগ হাওলাদারকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। সোহাগ চাখার ইউনিয়নের বলহার গ্রামের মো. ছত্তার হাওলাদারের ছেলে। ৫ ডিসেম্বর সোমবার দুপুরে তাকে বরিশালে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে ৪ ডিসেম্বর রবিবার রাতে ভিকটিম ওই ছাত্রীর পিতা সিদ্দিকুর রহমান বাদী হয়ে বানারীপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে চাখার থেকে সোহাগকে গ্রেফতার করে। মামলাসূত্রে জানা গেছে, বানারীপাড়ার সীমান্তবর্তী ঝালকাঠি সদর থানার রামচন্দ্রপুর গ্রামের সিদ্দিকুর রহমানের মেয়ে বানারীপাড়া উপজেলার চাখার সরকারি ফজলুল হক কলেজে একাদশ শ্রেণীর শিক্ষার্থী। ওই ছাত্রী চাখারে সোহাগ হাওলাদারের পরিচালিত কোচিং সেন্টারে তার কাছে প্রাইভেট পড়তো। সোহাগ ওই ছাত্রীকে প্রাইভেট পড়ানোর বিভিন্ন সময় বিয়ের প্রস্তাব দিত। এতে সে রাজি না হওয়ায় এক পর্যায়ে কোচিং সেন্টারে তাকে আটকে রেখে ভয়ভীতি দেখিয়ে মোবাইল ফোন দিয়ে তার কিছু অশ্লীল ছবি তোলে। পরে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়া ও বিয়ের প্রলোভনে কোচিং সেন্টারের মধ্যে সোহাগ তাকে একাধিকবার ধর্ষণ করে । সর্বশেষ গত ২৮ নভেম্বর সন্ধ্যায় কোচিং সেন্টারে তাকে ধর্ষণ করা হয়। ওই ছাত্রী তাকে বিয়ের কথা বললে গত ২৯ নভেম্বর সকালে সোহাগ তাকে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে হত্যার চেষ্টা চালায় বলে মামলায় উল্লেখ করা হয়। খবর পেয়ে ওই ছাত্রীর বাবা তাকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ প্রসঙ্গে, বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) এসএম মাসুদ আলম চৌধুরী বলেন, এঘটনায় মামলা নিয়ে আসামী সোহাগকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বিশারকান্দি ইউনিয়নের কদমবাড়ী গ্রামে দু'হাতে বিয়ের মেহেদীর রঙ না মুছতেই মুনিয়া আক্তার (২২) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি ওই ইউনিয়নে ...
ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন কার্যক্রম স্থবির থাকার পর মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করার স্বার্থে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
সব মন্তব্য
No Comments