স্টাফ রিপোর্টার: ঐকমত্য কমিশনের বৈঠক শেষে এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আবদুল হক বলেছেন, রাজনৈতিক দলগুলোকে নিয়ে ঐক্যমত্য কমিশন ব্যাপক আলোচনা করছেন, ২য় দফার আলোচনায় আজকে চতুর্থ দিন চলছে । কর্তৃত্ববাদী শাসন কাঠামো আর যাতে ফিরে আসতে না পারে সেই জন্য বাংলাদেশে একজন ব্যক্তি যাতে যে কোন ফরম্যাটে জীবদ্দশায় ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী হতে না পারেন সেই জায়গা তে ২-৩ টি দল বাদ দিয়ে অধিকাংশ দল এই ঐক্যমত পোষণ করেছেন। তবে আশাকরি বাকি ২-৩ টি দলও একমত পোষণ করবেন।
আজকে আলচ্যসুচীতে তিনটি বিষয় ছিলো ,প্রধানমন্ত্রীর মেয়াদকাল, সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি এবং সংসদীয় নির্বাচনী আসনের সীমানা। আজকে পর্যন্ত প্রধানমন্ত্রীর মেয়াদকাল এবং সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি নিয়ে আলোচনা হয়েছে, সংসদীয় নির্বাচনী আসনের সীমানা নিয়ে মায়ের স্বল্পতার কারণে আলোচনা সম্ভব হয়নি।
সংবিধান ও রাষ্ট্রের মূলনীতিতে আমরা এবি পার্টির পক্ষ থেকে সাম্য,সামাজিক সুবিচার, মানবিক মর্যাদা এবং গণতন্ত্র এই চারটি উপাদানকে বাংলাদেশ নামক রাষ্ট্রের এবং সংবিধানের মূলনীতি হিসেবে গ্রহণ করার জন্য বলেছি। এটি আগের চারটি মূলনীতিতে প্রতিস্থাপিত অথবা সংবিধান সংশোধন করে যোগ করা যেতে পারে।
ব্যারিস্টার সানী আরে বলেন, আমরা কমিশনকে জোর দিয়ে বলেছি যে, ২৪ এর গনঅভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বার্থে প্রয়োজনীয় সংস্কার গুলো সফল করতে হবে , এক্ষেত্রে সব রাজনীতির দলগুলোকে একটু ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে এগোতে হবে।
এবি পার্টির প্রতিনিধি দলে পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ নেতৃত্ব দেন, উক্ত প্রতিনিধি দলে আরো ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি এবং সহকারী প্রচার সম্পাদক আজাদুল ইসলাম আজাদ।
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শাসনে ঢাকা শহর ১৮ বছর পিছিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। ...
স্টাফ রিপোর্টার: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬৬ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হয়ে উন্নয়নের মাধ্যমে চমক দেখাতে চান ডেমরা থানা ছাত্রদলের সাবেক সভাপতি ও তরুণ নেতা মো: আজিজুল হক আজিজ (এমবিএ)। ক্লিন ইমেজ ...
স্টাফ রিপোর্টার: হত্যার অভিযোগে করা ১২টি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে তাঁর কারামুক্তিতে এখন আর ক ...
স্টাফ রিপোর্টার: সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির জেরে ড. মুহাম্মদ ইউনূস এবং তার সহযোগীরা বর্তমানে জনগণের ঘৃণা ও অভিশাপের কারণ হয়ে দাঁড়িয়েছেন। শনিবা ...
সব মন্তব্য
No Comments