ডেস্ক রিপোটার : দোয়া-মিলাদের মাধ্যমে সিনিয়র সাংবাদিক সফিকুল ইসলামের প্রয়াত বাবা আব্দুল হাই এর ১৩ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার বাদ জোহর ডেমরার ডগাইর বাজার (সাদেক ভূইয়া রোড) নিজ বাসভবনে এতিম ও দুস্থদের আপ্যায়নের মাধ্যমে মৃত্যুবার্ষিকী পালন করা হয়।
এ সময় উপস্থিত আয়েতুল জামে মসজিদের ইমাম মাওলানা মাহবুব আলম, খাদিজা বেগম দারুল কোরআন নূরানী ওহাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিং এর পরিচালক হাফেজ মেহেদী হাসান, মাওলানা জাহাঙ্গীর হোসেন,
স্থানীয় মসজিদ ও মাদ্রাসার আলেম ওলামাগন দোয়া-মিলাদ মাহফিলে অংশ নেন। ৬৪ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রাসেল ভূইয়া, আওয়ামী লীগের হানিফ ভূইয়াসহ ডেমরা- যাত্রাবাড়ী এলাকায় বসবাসরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের, ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত শতাধিক এতিম ও আলেম ওলামাদের গ্রাম্য পরিবেশে গরুর মাংস ও সাদা ভাত পরিবেশ করা হয়।
এরআগে দিনব্যাপী মরহুম আব্দুল হাই এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা কামনা করে কোরআন খানি, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, ২০০৯ সালের ১৮ জানুয়ারি মধ্যরাতে কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলার মসুয়া ইউনিয়নের বৈরাগীর চর গ্রামের বাড়িতে বিশিষ্ট্য ব্যাবসায়ী ও সমাজসেবক আব্দুল হাই বাধ্যকজনিত কারনে ইন্তেকাল করেন।
স্টাফ রিপোর্টার: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৬৯টি ফ্লাইটে ৬৫ হাজার ৫৯২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। একই সময়ে হজ পালন করতে গিয়ে ১৮ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। মঙ্গলবার ১ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে দেশের সব ছাপা সংবাদপত্র টানা পাঁচ দিন বন্ধ থাকবে। নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এই ছুটি ঘোষণা করেছে।সোমবার ১৮ মে নোয়াবের সভাপতি মতিউর ...
স্টাফ রিপোর্টার: দেশের আকাশে সোমবার, ১৮ মে সন্ধ্যায় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ১৯ মে মঙ্গলবার থেকে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাস গণনা শুরু হবে এবং জিলহজ মাসের ১০ তারিখ, আগামী ২৮ মে বৃহস ...
স্টাফ রিপোর্টার: আইন অনুযায়ী নির্দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার কথা থাকলেও বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ঘোষণার হিড়িক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্ ...
সব মন্তব্য
No Comments