আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি–মার্কিন হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর খবরে পাকিস্তানে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। দেশটির বৃহত্তম শহর করাচিতে মার্কিন কনস্যুলেট ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে ইরানপন্থী বিক্ষোভকারীরা হামলা চালায়। রোববার ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারীরা কনস্যুলেটের নিরাপত্তা বেষ্টনী ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। সংঘর্ষে অন্তত ৯ জন নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন বলে স্থানীয় হাসপাতাল সূত্র জানিয়েছে।
খামেনির মৃত্যুর খবরে শুধু করাচিই নয়, পাকিস্তানর বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলর বিরুদ্ধে স্লোগান দেন এবং কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন।
পরিস্থিতি সামাল দিতে করাচিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জনসাধারণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে।
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বহুল আলোচিত দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল ...
আন্তর্জাতিক ডেস্ক: দুই পরাশক্তির মধ্যে চলমান উত্তেজনা কমাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এএফপি জানিয়েছে, ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরব ইরানের ভূখণ্ডে গোপন সামরিক হামলা চালিয়েছে বলে দাবি করেছেন বিষয়টি সম্পর্কে অবগত দুই পশ্চিমা ও দুই ইরানি কর্মকর্তা। বুধবার আন্তর্জাতিক সংবা ...
আন্তর্জাতিক ডেস্ক: প্রবল ঝড় ও ভারী বৃষ্টির মধ্যে দেওয়াল ধসে পড়ে মার্গুদেবী মন্দিরে প্রাণ হারালেন ৬ জন ভক্ত। আহত হয়েছেন আরও ১৪ জন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার, ১২ মে সন্ধ্যায়, সাঙ্গলি জেলার মোদেওয়াড়ি গ্রামে। ...
সব মন্তব্য
No Comments