আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে ভয়াহব সংঘর্ষে দুই দেশের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে, সীমান্তে আফগানদের যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে ২০০ জনের বেশী আফগান যোদ্ধা নিহত হয়েছে।
অন্যদিকে আফগান তারিবান প্রশাসন পাল্টা দাবি করেছে, তাদের পাল্টা আত্রমণে ৫৮ জন পাকিস্তানি সৈন্য নিহত হয়েছে। পাকিস্তান সরকার অবশ্য স্বীকার করেছে, সংঘর্ষে তাদের ২৩ জন সেনা প্রাণ হারিয়েছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানাগেছে, শুক্রবার (১০ অক্টোবর) গভীর রাতে সংঘর্ষটি শুরু হয়।
প্রথমে আফগান সীমান্তের খোস্ত, পাকটিকা ও কুনার প্রদেশের দিক থেকে পাকিস্তানের সীমান্ত পোস্টে গুরি ও মর্টার হামলা চালানো হয় বলে অভিযোগ করেছে ইসলামাবাদ।
এরপর পাকিস্তান সেনাবাহিনী 'প্রতিরোধমূলক পাল্টা আক্রমণ' চালায় , যা শনিবার ১১ অক্টোবর পর্যস্ত স্থায়ী ছিল।
সূত্র জানায়, এই সংঘর্ষে ভারী অস্ত্র, আর্টিলারি ও ট্যাঙ্ক ব্যবহার করা হয়। সীমান্তের উভয় পাশে ঘনবসতিপূর্ণ এলাকায় গোলাবষর্ণের করাণে স্থানীয় বাসিন্দারার আতঙ্কে রয়েছে।
পাকিস্তানের সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, আফগান যোদ্ধারা সীমান্তে হামলা চালানোর পর পাকিস্তান 'নির্ভুল সামরিক অভিযান' চালিয়েছে। এই অভিযানে ২০০ জনের বেশী তালিবান ও সংশ্লিষ্ট সন্ত্রাসী নিহত হয়েছে। এবং একাধিক সশস্ত্র ঘাঁটি ধ্বংস করা হয়েছে বলে তারা জানিয়েছে।
তবে তারা স্বীকার করেছে, সংঘর্ষে ২৩ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে। যাদের মধ্যে কয়েকজন কর্মকর্তা পদমর্যাদার সদস্যও রয়েছে।
আফগান তালিবান প্রশাসনের মিখপাত্র এক বিবৃতিতে বলেন, পাকিস্তান তাদের ভূখন্ডে 'অবৈধ বিমান ও ড্রোন'হামলা চালিয়েছে, যা আফগান সার্বভৌমত্বের লঙ্ঘন।
তালিবান সরকারের দাবি , এই হামলার প্রতিক্রিয়াতেই আফগান বাহিনী পাল্টা গুরি চালায় এবং ৫৮ জন পাকিস্তানি সৈন্য নিহত হয়েছে।
বিশ্লেষকদের মতে, সংঘর্ষের পেছনে রয়েছে দীর্ঘদিনের সীমান্ত বিরোধ ও তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর কর্মকান্ড।
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বহুল আলোচিত দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল ...
আন্তর্জাতিক ডেস্ক: দুই পরাশক্তির মধ্যে চলমান উত্তেজনা কমাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এএফপি জানিয়েছে, ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরব ইরানের ভূখণ্ডে গোপন সামরিক হামলা চালিয়েছে বলে দাবি করেছেন বিষয়টি সম্পর্কে অবগত দুই পশ্চিমা ও দুই ইরানি কর্মকর্তা। বুধবার আন্তর্জাতিক সংবা ...
আন্তর্জাতিক ডেস্ক: প্রবল ঝড় ও ভারী বৃষ্টির মধ্যে দেওয়াল ধসে পড়ে মার্গুদেবী মন্দিরে প্রাণ হারালেন ৬ জন ভক্ত। আহত হয়েছেন আরও ১৪ জন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার, ১২ মে সন্ধ্যায়, সাঙ্গলি জেলার মোদেওয়াড়ি গ্রামে। ...
সব মন্তব্য
No Comments