সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুর-৫ আসনের (সদর) বাঁশচড়া এলাকায় স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) রেজাউল করিম রেজনুর নির্বাচনী প্রচার কেন্দ্র ভাংচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এসময় আলম হোসেন নামে তার এক কর্মীর বাড়ি-ঘর ভাংচুরের ঘটনাও ঘটে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাতে সদরের বাঁশচড়ার কাসারু পাড়ায় এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী আলম হোসেন বলেন, রাতে হঠাৎ করে নৌকার কর্মীরা আমাদের নির্বাচনী কেন্দ্র ভাংচুর শুরু করে পরে আগুন লাগিয়ে দেয়।
এরপর আমার বাড়িতে এসে আমাকে না পেয়ে ভাংচুর চালিয়ে টাকা ও স্বর্ণ অলংকার লুটপাট করে নিয়ে যায়।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনু জানান, রাতে বাঁশচড়া এলাকায় নৌকা প্রতীকের সমর্থকরা ঈগল প্রতীকের নির্বাচনী কেন্দ্র ভাংচুর করে। এরপর তারা রেজনুর সমর্থক আলম হোসেনের বাড়িতে হামলা ও ভাংচুর চালায়।
জামালপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহরাব হোসেন বলেন, হামলা ও ভাংচুরের পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছি।
অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
রাজশাহী অফিস: শ্রমিক সংগঠনের ফেডারেশন কর্তৃক প্রদত্ত কমিটি বাতিল করে নির্বাচনের দাবিতে রাজশাহীর সঙ্গে সারা দেশের সব রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকরা। সোমবার ১৮ মে সকাল থেকে হঠাৎ করেই দূরপাল ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় বিশারকান্দি ইউনিয়নের কদমবাড়ী গ্রামে দু'হাতে বিয়ের মেহেদীর রঙ না মুছতেই মুনিয়া আক্তার (২২) নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি ওই ইউনিয়নে ...
ডেস্ক রিপোর্ট: দীর্ঘদিন কার্যক্রম স্থবির থাকার পর মোতালিব প্লাজা দোকান মালিক সমিতির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা করার স্বার্থে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী এবং ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
সব মন্তব্য
No Comments