স্টাফ রিপোর্টার: পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের শপথ অনুষ্ঠিত হবে রোববার। প্রধান নিার্বাচন কমিশনার অবসর প্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনসহ পাঁচ নির্বাচন কমিশনকে রোববার (২৪ নভেম্বর) বেলা দুইটায় শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
এর আগে বৃহস্পতিবার (২১ নভেম্বর) অবসর প্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনকে প্রধান নিার্বাচন কমিশনার (সিইসি) ও চার কমিশনকে নিয়োগ দিয়ে মন্ত্রীপরিষদ বিভাগ পৃথক প্রজ্ঞাপন জারি করেন।
চার কমিশনার পদে যারা আছেন অবসরপ্রাপ্ত অতিনিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবদুর রহমান মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্মসচিব বেগম তাহমিদা আহমেদ ও সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো: সানাউল্লাহ।
গত ২৯ অক্টোবর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুিরীকে প্রধান করে ইসি গঠনে ছয় সদস্য বিশিষ্ট সার্চ কমিটি গঠন করে অন্তর্বতী সরকার।
সার্চ কমিটির অন্য সদস্যরা হলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান , মহা-হিসাব নিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম, সরকারি কর্ম কমুশনের চেয়ারম্যান (পিএসসি) মোবাশ্বের মোনেম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার এবং বাংলাদেশ কর্ম কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্রাপক জিন্নাতুন নেছা তাহমিদা বেগম।
গত ২০ নভেম্বর সন্ধ্রায় বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে ইসি গঠনে সার্চ কমিটির প্রস্তাবিত ১০ নামের তালিকা জমা দেওয়া হয়। বৃহস্পতিবার (২১ নভেম্বর) ওই তালিকা থেকে ৫ জনকে নিয়ে নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন করা হয়।
স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির দিনগুলোতে মেট্রোরেল চলাচলের বিশেষ সময়সূচি প্রকাশ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। তবে ঈদের দিন মেট্রোরেল সেবা সম্পূ ...
কুমিল্লা অফিস: দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী এখনো মাঠে দায়িত্ব পালন করছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, অনেক সৈনিককে ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে। তবে ...
স্টাফ রিপোর্টার: ভারতের পশ্চিমবঙ্গে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট (সিএএ) কার্যকর এবং সীমান্তে ‘পুশব্যাক’ ইস্যুতে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করেছেন স্বরা ...
স্টাফ রিপোর্টার: আগামী ২৮ মে ২০২৬ বৃহস্পতিবার সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এ উপলক্ষে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।মঙ্গলবার ইসলামিক ফাউন্ডে ...
সব মন্তব্য
No Comments