ডেস্ক রিপোর্ট: অবশেষে ভারতের বিতর্কিত তিনটি কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার (১৯ নভেম্বর) এক ঘোষণায় তিনি এ কথা জানান। একই সঙ্গে আন্দোলনরত কৃষকদের বাড়িতে ও ফসলের মাঠে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।
নরেন্দ্র মোদি বলেন, ‘আমরা আমাদের কৃষকদের বোঝাতে পারিনি। এটা কাউকে দোষারোপ করার সময় নয়। আমি আপনাদের বলতে চাই যে, আমরা কৃষি আইন ফিরিয়ে নিচ্ছি।’
বিতর্কিত এই কৃষি আইনের বিরুদ্ধে গত এক বছর ধরে আন্দোলন করে আসছেন ভারতের কৃষকরা। বিক্ষোভ করতে গিয়ে মারা গিয়েছেন অসংখ্য কৃষক। কিন্তু বিজেপি সরকার ও আন্দোলনকারীদের মধ্যে অসংখ্যবার বৈঠক হলেও কোনো মিমাংসায় পৌঁছানো সম্ভব হয়নি। অবশেষে নিজের সিদ্ধান্ত পাল্টাতে বাধ্য হলেন প্রধানমন্ত্রী মোদি।
তিনি আরও বলেন, ‘তার সরকার আইন সম্পর্কে কৃষকদের শিক্ষিত এবং অবহিত করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছে এবং তাদের উন্নতির জন্য কাজ চালিয়ে যাবে।’
-ইত্তেফাক
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বহুল আলোচিত দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল ...
আন্তর্জাতিক ডেস্ক: দুই পরাশক্তির মধ্যে চলমান উত্তেজনা কমাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এএফপি জানিয়েছে, ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরব ইরানের ভূখণ্ডে গোপন সামরিক হামলা চালিয়েছে বলে দাবি করেছেন বিষয়টি সম্পর্কে অবগত দুই পশ্চিমা ও দুই ইরানি কর্মকর্তা। বুধবার আন্তর্জাতিক সংবা ...
আন্তর্জাতিক ডেস্ক: প্রবল ঝড় ও ভারী বৃষ্টির মধ্যে দেওয়াল ধসে পড়ে মার্গুদেবী মন্দিরে প্রাণ হারালেন ৬ জন ভক্ত। আহত হয়েছেন আরও ১৪ জন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার, ১২ মে সন্ধ্যায়, সাঙ্গলি জেলার মোদেওয়াড়ি গ্রামে। ...
সব মন্তব্য
No Comments