স্টাফ রিপোটার: চার শতবছরের বসতি পুরানো ঢাকার মিরনজিল্লা কলোনির হরিজন সম্প্রদায়ের লোকদের উচ্ছেদ পদক্ষেপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মানবাধিকার উন্নয়ন কেন্দ্র। আজ বৃহস্পতিবার সংগঠনের নেতৃবৃন্দ ঘটনাস্থলে যান এবং ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেন। তারা পুনর্বাসন ছাড়া হরিজন সম্প্রদায়ের একজন নাগরিককেও উচ্ছেদ না করার দাবি জানান।
এ সময় মানবাধিকার উন্নয়ন কেন্দ্রের মহাসচিব মাহবুল হক বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের প্রত্যক্ষ তত্ত্বাবধানে যে অমানবিক, মর্যাদাহানিকর ও নিষ্ঠুর আচরণ হরিজন সম্প্রদায়ের ওপর করা হয়েছে তা মানবাধিকারের চরম ও সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন। এর জন্য মেয়রের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। প্রধানমন্ত্রী বলেছেন, পুনর্বাসন ছাড়া কোনো প্রকার উচ্ছেদ করা যাবে না। তারপরও কেন বিনা নোটিশ এ কেনো উচ্ছেদ হচ্ছে? অবিলস্বে উচ্ছেদ অভিযান বন্ধ করতে হবে।
অসহায় হরিজনদের উচ্ছেদ করার সিদ্ধান্ত থেকে সরে আসার আহবান জানান কাপের টেকনিক্যাল এডভাইজার আমিনুর রসুল বাবুল। তিনি বলেন, গত চারশত বছর ধরে বসবাসরত হরিজনদের ভূমির অধিকার রয়েছে তাদেরকে তদকালী প্রশাসন ওই জায়গায় পুনর্বাসিত করেছিল। তারা বোঝে না তাই নিজেদের নামে নামজারি করতে পারেনি। সিটি করপোরেশনের নামে এই জমি অধিগ্রহণ করলেও পুনর্বাসন ছাড়া উচ্ছেদের কোন এখতিয়ার মেয়রের নেই।
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহার পর ঘরে ফেরা যাত্রীদের ভ্রমণ নির্বিঘ্ন করতে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রিতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এর অংশ হিসেবে আজ শনিবার বিক্রি হচ্ছে আগামী ২ জুনের যা ...
ডেস্ক রিপোর্ট: ঢাকার ব্যস্ততম মার্কেট গাউছিয়াতে নারীদের প্রতিনিয়ত যৌন হয়রানির শিকার হতে হয় বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যা ড. শ ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ঈদুল আজহায় ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তিনি বলেন, মহাসড়কে যানজট, চাঁদাবাজি ও অতিরি ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেছেন, দেশের গণতন্ত্রকে সুসংহত করতে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিষ্ঠার সাথে কাজ করে গেছেন। দেশের ...
সব মন্তব্য
No Comments