ডেস্ক রিপোর্ট: গণ অভ্যূথানে নেতৃত্বদানকারী সকল বীর ছাত্র জনতা ও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে এবং সশ্রস্ত্রবাহিনীর প্রতি আস্থা ও বিশ্বাস রেখে দেশবাসীকে শান্ত থাকার আহবান জানিয়েছেন সাবেক বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ।
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়ায় এবং নতুন সরকার গঠন প্রক্রিয়া শুরু করায় সশ্রস্ত্রবাহিনীকে অভিনন্দন জানান জাপার নির্বাহী চেয়ারম্যান।
সোমবার জরুরি এক বিবৃতিতে পার্টির মহাসচিব কাজী মামুনূর রশীদ বলেন, ছাত্র জনতার রক্তের বিনিময় চলমান আন্দোলনের চুড়ান্ত বিজয় নিশ্চিত হয়েছে।
বীর শহীদের আত্মার মাগফিরাত কামনা করে কাজী মামুন বলেন, এ দেশ আমাদের সবার, আমরা সবাই মিলে দেশকে এগিয়ে নিতে হবে। তিনি বলেন, গণহত্যা ও গণগ্রেফতার বন্ধ হয়েছে। ছাত্র জনতার বিজয় অর্জিত হয়েছে।
সেনা প্রধানকে অভিনন্দন জানিয়ে জাপা মহাসচিব কাজী ফিরোজ রশীদ বলেন, এখন বিভেদের সময় নয়, বিজয়ী উল্লাস অবশ্যই আত্মার শান্তির জন্য নিশ্চয় সবাই করবেন। কিন্তু দেশবাসীর সবারই এখন কঠিন দায়িত্ব হলো- দেশকে শান্ত রাখা। নিজ ভূমিকে আর রক্তস্নাত না করে, আর ধ্বংসযজ্ঞ না চালিয়ে, ভাইয়ের সঙ্গে ভাই শ্রুত্রতা পরিহার করে দেশের সম্পদ রক্ষা করতে হবে। এটা আমাদের সবার দায়িত্ব।
স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার চিকিৎসকদের ওপর হামলার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানিয়েছেন। একই সঙ্গে রোগীদের সুরক্ষার জন্যও ...
ডেস্ক রিপোর্ট: ১৮ মে সোমবার মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও মাননীয় সংসদ সদস্য মির্জা আব্বাসকে দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাব ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১৭ মে ২০২৬ রবিবার এক বিবৃতিতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবার আশংকা প্রকাশ করেছে। জাসদের বিবৃতিতে ...
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব হয়েছেন সাদিয়া ফারজানা দিনা। সর্দার আমিরুল ইসলাম সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সদস্য সচিব পদ থেকে ব ...
সব মন্তব্য
No Comments