ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ এক বিবৃতিতে শিল্প, বিদ্যুৎ ও বাণিজ্যিক খাতে গ্যাসের মূল্য ৮২% বৃদ্ধির তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আগে বৃহৎ মাঝারি ও ক্ষুদ্র শিল্পে গ্যাসের দাম আলাদা নির্ধারণ করা ছিল। এবার সবার জন্য একই দাম নির্ধারণ করা হয়েছে। এতে শেষ বিচারে ভোক্তার ওপরই চাপ বাড়বে। সরকার ঠিক মতো পর্যাপ্ত চাপে গ্যাস সরবরাহ না করতে পারলেও, ক্ষুদ্র, মাঝারি, বৃহৎ শিল্প ও বিদ্যুৎ এ গ্যাসের দাম বাড়িয়ে শিল্পের উপর আঘাত হানলো। এর ফলে উৎপাদন খরচ বাড়বে, সব পণ্যের দাম বাড়বে। বিদ্যুতের দাম আবারও বাড়বে। সাধারণ মানুষের ঘাড়ে আবার এর বোঝা চাপানো হবে। অনেক ক্ষুদ্র শিল্প বন্ধ হবে। বেকারত্ব বাড়বে। অথচ দেশের সাধারণ মানুষের প্রকৃত আয় অনেক কমে গেছে। নতুন করে বোঝা বহনের ক্ষমতা তাদের আর নেই।
বিবৃতিতে বলা হয়, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ও সাধারণ মানুষের প্রকৃত আয় কমে যাওয়ার সময়ে যখন মানুষকে রেহাই দেওয়া দরকার ছিল, তখন সরকার মানুষকে আরও ভোগান্তিতে ফেললো। অথচ এ সময় দুর্নীতি, টাকা পাচার, লুটপাট থেমে নেই। এসব উদ্ধারে সরকারের নজর নেই।
বিবৃতিতে বলা হয়, সরকার মুক্তবাজারের নামে লুটপাটের অর্থনীতি চলমান রেখে আইএমএফ’র শর্ত মানতে সরকারের আয় বাড়ানোর জন্য সাধারণ মানুষের পকেট নিংড়ানোর পথ বেছে নিয়েছে। সরকারের এই গণবিরোধী, স্বৈরাচারী আচরণ অর্থনীতির সংকটকে আরও তীব্রতর করবে। মূল্যস্ফীতি ঘটবে, যার ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা আরও কষ্টকর হবে। বিবৃতিতে গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানানো হয়।
বিবৃতিতে এ খাতে শৃংখলা ফিরিয়ে আনতে ভুলনীতি ও দুর্নীতি পরিহার করে এক্ষেত্রে অপচয়, অব্যবস্থাপনা বন্ধে পদক্ষেপ গ্রহণ এবং দেশের স্থল ও সমুদ্রভাগের গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
বিবৃতিতে অবিলম্বে সারাদেশে সার্বজনীন রেশন ব্যবস্থা ও ন্যায্যমূল্যের দোকান চালু ও কম দামে মানসম্পন্ন নিত্যপণ্য সরবরাহের দাবি জানানো হয়।
বিবৃতিতে সরকারের গণবিরোধী সিদ্ধান্ত রুখে দাঁড়াতে যার যার অবস্থান থেকে সংগ্রামের আহ্বান জানিয়ে বলা হয়, এ ধরনের গণবিরোধী সিদ্ধান্ত এখনই রুখে না দাঁড়ালে ‘মূল্যবৃদ্ধির উৎসব’ চলতেই থাকবে।
স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনার চিকিৎসকদের ওপর হামলার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানিয়েছেন। একই সঙ্গে রোগীদের সুরক্ষার জন্যও ...
ডেস্ক রিপোর্ট: ১৮ মে সোমবার মালয়েশিয়ার প্রিন্স কোর্ট হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও মাননীয় সংসদ সদস্য মির্জা আব্বাসকে দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাব ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১৭ মে ২০২৬ রবিবার এক বিবৃতিতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবার আশংকা প্রকাশ করেছে। জাসদের বিবৃতিতে ...
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব হয়েছেন সাদিয়া ফারজানা দিনা। সর্দার আমিরুল ইসলাম সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সদস্য সচিব পদ থেকে ব ...
সব মন্তব্য
No Comments