ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারীদের দাপ্তরিক কাজে দক্ষতা বৃদ্ধির জন্য “সরকারি আয়-ব্যয় ও ক্রয়-বিক্রয় প্রক্রিয়ার ক্ষেত্রে শুদ্ধাচার” শীর্ষক দিনব্যাপী একটি অভ্যন্তরীণ প্রশিক্ষণ ১০ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল পর্যন্ত আন্তর্জাতিক সম্মেলন কক্ষে মহাপরিচালক প্রফেসর ড. হাকিম আরিফ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্ধোধন করেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (আমাই)-এর মহাপরিচালক। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের আইটি কনসালটেন্ট জনাব সজন দাশ, জনাব চৌধুরী রায়হান শাহরিয়ার এবং সিনিয়র ফাংশনাল কনসালটেন্ট জনাব আবুল বাশার মোঃ আমির উদ্দীন। প্রশিক্ষণের বিষয়বস্তু ছিলো পার্সোনাল লেজার (পিএল) একাউন্টস সৃজন, ভিডিও নিয়োগ, পার্সোনাল লেজার (পিএল) একাউন্টস ইউজার ব্যবস্থাপনা, সিস্টেম উপস্থাপনা, ব্যবহারিক অনুশীলন, কোর্স মূল্যয়ন, সরকারি আর্থিক বিধিবিধান সম্পর্কিত সংক্ষিপ্ত আলোচনা, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পার্সোনাল লেজার (পিএল) একাউন্ট-এর মাধ্যমে অর্থ ছাড়-বিষয়ক উপস্থাপনা নিয়ে আলোচনা করা হয়। এ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (আমাই)-এর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহার পর ঘরে ফেরা যাত্রীদের ভ্রমণ নির্বিঘ্ন করতে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রিতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এর অংশ হিসেবে আজ শনিবার বিক্রি হচ্ছে আগামী ২ জুনের যা ...
ডেস্ক রিপোর্ট: ঢাকার ব্যস্ততম মার্কেট গাউছিয়াতে নারীদের প্রতিনিয়ত যৌন হয়রানির শিকার হতে হয় বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যা ড. শ ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ঈদুল আজহায় ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তিনি বলেন, মহাসড়কে যানজট, চাঁদাবাজি ও অতিরি ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেছেন, দেশের গণতন্ত্রকে সুসংহত করতে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিষ্ঠার সাথে কাজ করে গেছেন। দেশের ...
সব মন্তব্য
No Comments