মাহমুদুর রহমান(তুরান)ফরিদপুরঃ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য বড়ই করুণা হয়। দুই দিন আগেও তাদের নেত্রী বড় গলায় চিৎকার করে বলেছেন, হাসিনা পালায় না। অথচ দুই দিন পরেই সব নেতাকর্মীকে এতিম করে দিয়ে নিজ বোনকে নিয়ে পালিয়ে গেলেন। এবারই প্রথম পালাননি।
মুক্তিযুদ্ধের সময় পরিবারসহ পালিয়ে গেছিলেন।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও ফ্যাসিবাদী দোসরদের গ্রেপ্তারের দাবিতে আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুর জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহিদুল ইসলাম বাবুল বলেন, শেখ হাসিনা ১৯৭৫ সালে শেখ মুজিবের হত্যাকাণ্ডের সময় ছয় বছর দিল্লিতে পালিয়েছিলেন। তিনি দেশের আসার ১৫ দিন পর জিয়াউর রহমান হত্যাকাণ্ডের শিকার হন।
তখন শেখ হাসিনা বোরকা পরে ভারতে পালানোর সময় বিজিবির হাতে ধরা খেয়ে গ্রেপ্তার হন। শেখ হাসিনা মোট তিনবার দেশ ছেড়ে পালিয়েছেন। আপনাদের পালানো ইতিহাস আছে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে শহিদুল ইসলাম বাবুল বলেন, ওবায়দুল কাদের সাহেব, মানুষে বলে কাউয়া কাদের।
তিনি বড় গলায় বলতেন, ফখরুল সাহেব কোথায়? পুলিশ দিয়ে তাকে গ্রেপ্তার করিয়ে এমন হুংকার দিয়েছিলেন। এখন পালিয়ে গেছেন। আর আমরা এমন পালানো নেতার দল করি না। আমাদের নেতা পালান না। মুক্তিযুদ্ধের সময় পালাননি।
মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে যুদ্ধ করেছেন। জীবনের বিনিময়ও কোনো আপস করেননি।
ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেছ আলী ইছার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. আসাদুজ্জামান রিপন। অন্যদের মধ্যে বক্তব্য রাখে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য আলহাজ্ব জহুরুল হক শাহাজাদা মিয়া, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু, সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার শাশুকুর রহমান মাশুক, সেলিমুজ্জামান সেলিম, কৃষকদলের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নায়াব ইউসুফ প্রমুখ।
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১৭ মে ২০২৬ রবিবার এক বিবৃতিতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবার আশংকা প্রকাশ করেছে। জাসদের বিবৃতিতে ...
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব হয়েছেন সাদিয়া ফারজানা দিনা। সর্দার আমিরুল ইসলাম সাগরকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় সদস্য সচিব পদ থেকে ব ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: ঝালকাঠি জেলা শহরসহ নলছিটি ও কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমুর মুক্তির দাবি ...
ডেস্ক রিপোর্ট: মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ৮ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার ১৮ মে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অন ...
সব মন্তব্য
No Comments