ডেস্ক রিপোর্ট: আফগানিস্তানে দীর্ঘদিন ধরেই চলছে সংকট। এ সংকটের প্রভাব পড়েছে দেশটির শিশুদের ওপরও। সম্প্রতি প্রকাশিত জাতিসংঘের অঙ্গসংস্থা ইউনিসেফের একটি প্রতিবেদন থেকে জানা গেছে, চলতি বছরের প্রথম ছয় মাসে দেশটিতে সংঘাতের কারণে নিহত হয়েছে অন্তত ৪৬০ শিশু। এ তালিকায় গত বৃহস্পতিবার নিহত হওয়া ৪ জনও রয়েছে। যারা বেঁচে গেছে তাঁরাও ভালো নেই। অনেকে পঙ্গু হয়ে মানবেতর জীবনযাপন করছে।
উল্লেখ্য, দশকের পর দশক ধরে আফগানিস্তানে চলছে ভয়াবহ সংকট। বিভিন্ন পক্ষের মধ্যকার সংঘাতে বিপাকে জনজীবন। এতে করে শিশুদের নিরাপত্তা ক্রমেই কমে যাচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছে ইউনিসেফ। আর অপুষ্টি তো রয়েছেই।-আমাদের সময়.কম
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বহুল আলোচিত দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল ...
আন্তর্জাতিক ডেস্ক: দুই পরাশক্তির মধ্যে চলমান উত্তেজনা কমাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এএফপি জানিয়েছে, ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরব ইরানের ভূখণ্ডে গোপন সামরিক হামলা চালিয়েছে বলে দাবি করেছেন বিষয়টি সম্পর্কে অবগত দুই পশ্চিমা ও দুই ইরানি কর্মকর্তা। বুধবার আন্তর্জাতিক সংবা ...
আন্তর্জাতিক ডেস্ক: প্রবল ঝড় ও ভারী বৃষ্টির মধ্যে দেওয়াল ধসে পড়ে মার্গুদেবী মন্দিরে প্রাণ হারালেন ৬ জন ভক্ত। আহত হয়েছেন আরও ১৪ জন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার, ১২ মে সন্ধ্যায়, সাঙ্গলি জেলার মোদেওয়াড়ি গ্রামে। ...
সব মন্তব্য
No Comments