ডেস্ক রিপোর্ট: ২০০৬ থেকে ২০২০ সালের মধ্যে বিশ্বে ১২ শতাধিক সাংবাদিক খুন হয়েছেন। এই হত্যাকাণ্ডের প্রতি ১০টির মধ্যে প্রায় ৯টিরই বিচার অমীমাংসিত।
ইউনেস্কোর পরিচালক অড্রে আজোলেও সাংবাদিক হত্যার দায় মুক্তি দিবস উপলক্ষে বলেন, অনেক সাংবাদিককেই সত্য বলার মূল্য দিতে হয়। শুধু মাত্র সত্য কথা বলার অনুমতি দিয়ে আমরা সমাজে শান্তি, ন্যায়বিচার এবং টেকসই উন্নয়ন করতে পারি।
সাম্প্রতিক বছরগুলিতে, ইউনেস্কো বিচারক, প্রসিকিউটর ও আইনজীবীসহ প্রায় ২৩ হাজার বিচার বিভাগীয় কর্মকর্তাদের প্রশিক্ষণ দিয়েছে। এই প্রশিক্ষণে সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা ও তাদের নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত আন্তর্জাতিক আইনগুলোর প্রতি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে।
সিপিজি সাংবাদিকদের জন্য বিপজ্জনক ১২ দেশের নাম উল্লেখ করেছে। সেখানে শীর্ষে সোমালিয়া। পাকিস্তান নবম স্থানে। বাংলাদেশ ১১তম স্থানে আর ভারত রয়েছে ১২তম স্থানে। এছাড়া অন্যান্য দেশগুলো হচ্ছে, সিরিয়া, ইরাক, দক্ষিণ সুদান, আফগানিস্তান, মেক্সিকো, ফিলিপাইন, ব্রাজিল ও রাশিয়া।-আমাদের সময়.কম
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বহুল আলোচিত দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৪ মে সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল ...
আন্তর্জাতিক ডেস্ক: দুই পরাশক্তির মধ্যে চলমান উত্তেজনা কমাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এএফপি জানিয়েছে, ...
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে সৌদি আরব ইরানের ভূখণ্ডে গোপন সামরিক হামলা চালিয়েছে বলে দাবি করেছেন বিষয়টি সম্পর্কে অবগত দুই পশ্চিমা ও দুই ইরানি কর্মকর্তা। বুধবার আন্তর্জাতিক সংবা ...
আন্তর্জাতিক ডেস্ক: প্রবল ঝড় ও ভারী বৃষ্টির মধ্যে দেওয়াল ধসে পড়ে মার্গুদেবী মন্দিরে প্রাণ হারালেন ৬ জন ভক্ত। আহত হয়েছেন আরও ১৪ জন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার, ১২ মে সন্ধ্যায়, সাঙ্গলি জেলার মোদেওয়াড়ি গ্রামে। ...
সব মন্তব্য
No Comments